6 জিবি র‍্যামের OPPO A74 ওয়েবসাইট এ লিস্ট হল, এই মাসেই হতে পারে লঞ্চ

OPPO গত কিছুদিন এর মধ্যে ইন্টারন‍্যাশনাল মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ‘এ’ সিরিজে যুক্ত করা হল এই স্মার্টফোন যা আপাতত ইন্ডোনেশিয়াতে লঞ্চ হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য বাজারে এন্ট্রি নিতে পারে। ওপ্পো এ54 এর ইন্ডিয়া লঞ্চের এখনো কোনো তথ্য সামনে আসেনি কিন্তু ওপ্পো এর একটি নতুন মোবাইল OPPO A74 সামনে এসেছে যা আগামী দিনে টেক মার্কেটে এন্ট্রি নিতে পারে। ওপ্পো এ74 বিগত দিনে যেখানে গুগল প্লে কন্সোল এ স্পট করা গিয়েছিল সেখানে এখন এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট এ স্পেসিফিকেশন্সের সাথে লিস্ট হয়েছে।

OPPO A74 কে চিনি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এ লিস্ট করা হয়েছে। ফোনের লিস্টিঙ 31 মার্চ করা হয়েছে যেখানে ফোনটি CPH2219 মডেল নাম্বারের সাথে সামনে এসেছে। এই লিস্টিং এ ওপ্পো এ74 এর র‍্যাম এবং প্রসেসরের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স থেকে পর্দা উঠেছে। গীকবেঞ্চ এর কথা মানলে ওপ্পো এর এই আপকামিং স্মার্টফোন অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 11এ লঞ করা হবে যা 1.80 গীগাহার্টজ যুক্ত ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে কাজ করবে।

গীকবেঞ্চ এ ওপ্পো এ74 স্মার্টফোন এর 6জিবি র‍্যাম মেমরি যুক্ত বলা হয়েছে। এই লিস্টিঙে মাডারবোর্ড সেক্শান এ ‘bengal’ লেখা হয়েছে যেটি সম্পর্কে বলা হচ্ছে যে এটি কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটের কোডনেম। আবার সোর্স কোড এ সামনে এসেছে যে ওপ্পো এর এই আগামী ফোনে গ্রাফিক্স এর জন্য অ্যাড্রিনো 660 জিপিইউ সাপোর্ট করবে। বেঞ্চমার্কিং স্কোর এর কথা বললে এতে সিঙ্গেল কোর এ 306 আর মাল্টি কোর এ 1042 স্কোর প্রাপ্ত হয়েছে।

এই স্পেসিফিকেশন্স‌ও সামনে এসেছে

OPPO A74 4G মডেল কে বিগত দিনে গুগল প্লে কন্সোলে লিস্ট করা হয়েছিল যেখানে ফোনের কিছু স্পেসিফিকেশন্সের তথ‍্য বলা হয়েছে। এই লিস্টিঙে ফোনটিকে 1080×2400 পিক্সেল রেজিউলেশনের ডিসপ্লে যুক্ত বলা হয়েছে যা 480 পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে। এই লিস্টিঙে ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস আর কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট যুক্ত দেখানো হয়েছে আর ফোনটি 6জিবি র‍্যাম মেমরি ভেরিয়েন্টের হবে সেটি‌ও জানা গেছে।

OPPO A54

ওপ্পো A54 এর কথা বললে ফোনে 6.51 ইঞ্চির ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া ফোনের ডিসপ্লে HD+ রেজিউলেশন (720×1600 পিক্সেল) আর 60Hz রিফ্রেশ রেট এবং 89.2 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও তে কাজ করে। এর‌ই সাথে ফোনে MediaTek Helio P35 SoC আছে যা 4GB র‍্যাম আর 128GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের রিয়ারে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে 13MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2MP ম‍্যাক্রো ক‍্যামেরা আর 2MP বুকে আছে। এছাড়া ভিডিও কলিং আর সেল্ফি এর জন্য 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

ফোনে পাওয়ার ব‍্যাক আপের জন্য 5000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে যা 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক দেওয়া আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 বেস্ড color OS 7.2 এর সাথে কাজ করে। এর ওজন 192 গ্রাম এবং 8.4mm থিক এটি। এছাড়া ফোনটি IPX4 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন এর সাথে আসে। ফোনের দাম IDR 2,699,000 অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 13,600 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here