ভারতে লঞ্চ হচ্ছে Realme GT এবং Realme GT Neo, জেনে নিন ডিটেইলস

আজ রিয়েলমি ভারতে তাদের ‘সি’ সিরিজের Realme C20, Realme C21 এবং Realme C25 লঞ্চ করছে। অন‍্যদিকে খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে তাদের ‘সি’ সিরিজের পর তাদের ফ্ল‍্যাগশিপ ফোন‌ও লঞ্চ করতে চলেছে। রিয়েলমি আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘রিয়েলমি জিটি’ সিরিজের স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই ফ্ল‍্যাগশিপ সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কেও আভাস দিয়েছে। মনে করিয়ে দিই কিছু দিন আগে চীনে এই সিরিজের Realme GT 5G ও Realme GT Neo 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন‌ই অসাধারণ লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনসহ পেশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কবে ভারতে পেশ করা হবে এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন।

কবে ভারতে লঞ্চ হবে Realme GT 5G এবং Realme GT Neo 5G?

টেক ওয়েবসাইট TechRadar এর রিপোর্ট থেকে জানা গেছে রিয়েলমির CMO Francis Wong রিয়েলমি জিটি সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছেন। রিয়েলমি কমিউনিটির প্রশ্ন ও উত্তর সেশন চলাকালীন ফ্রান্সিস জানিয়েছেন কোম্পানি তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রিয়েলমি তাদের এই ফ্ল‍্যাগশিপ সিরিজ পেশ করবে। অর্থাৎ আগামী 4 মে 2021 তারিখে তাদের Realme GT সিরিজ পেশ করতে পারে। কারণ কোম্পানি ভারতে তাদের ব‍্যাবসা শুরু করেছিল 4 মে, 2018।

ভারতীয় সাইটে লিস্টেড হল Realme GT Neo 5G 

জানিয়ে রাখি কয়েক দিন আগে BIS সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই ভারতের মার্কেটে এই স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

Realme GT Neo 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme GT Neo 5G তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির সুপার এমোলেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেট ও 360 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.7 শতাংশ। এতে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে।

Realme GT Neo 5G তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌‌এএইচের ব‍্যাটারি আছে। এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পীকার, ডুয়েল মাইক নয়েস রিডাকশন, ডলবি অডিও এবং হাই রেস অডিও সার্টিফিকেশন পর্যন্ত রয়েছে। এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের ডায়মেনশন 158.5 × 73.3 × 8.4 এম‌এম ও ওজন 179 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here