কনফার্ম হল Realme 8 5G সিরিজের লঞ্চ, জেনে নিন কবে হবে লঞ্চ

বিগত বেশ কিছু দিন ধরে চাইনিজ স্মার্টফোন ব্র‍্যান্ড রিয়েলমির ‘রিয়েলমি8 5জি’ সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। এবার কোম্পানির এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে প্রথমবার অফিসিয়াল তথ্য জানা গেছে। থাইল্যান্ডে আগামী 21 এপ্রিল Realme 8 5G সিরিজ পেশ করা হবে। স্বয়ং কোম্পানি তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই কথা জানিয়েছে। এর আগে গত মাসেই ভারতে এই সিরিজের Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটেও Realme 8 5G সিরিজ পেশ করা হবে।

রিয়েলমির শেয়ার করা আপকামিং Realme 8 5G সিরিজের টীজার থেকে বোঝা যাচ্ছে কোম্পানি তাদের এই স্মার্টফোন সিরিজ ইউনিক গ্ৰেডিয়েন্ট ডিজাইন ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হতে পারে। কোম্পানি এবার যে টীজার শেয়ার করেছে সেই ফোনের ব‍্যাক প‍্যানেলে ‘Dare to Leap’ লেখা নেই। এর আগে Realme 8 এর ক্ষেত্রে এই ট‍্যাগলাইন দেখা গেছে। কয়েক দিন আগে গীকবেঞ্চে Realme 8 5G এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিস্টেড করা হয়। রিয়েলমি ইন্ডিয়ার সাপোর্ট পেজ থেকে নিশ্চিত হ‌ওয়া গেছে শীঘ্রই ভারতে Realme 8 5G ও Realme 8 Pro লঞ্চ করা হবে।

Realme 8 5G সম্পর্কে শোনা যাচ্ছে এই ফোনটি 8GB RAM, Android 11 OS MediaTek Dimensity 700 5G চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। আপাতত আপকামিং Realme 8 5G সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি। ফোনের লঞ্চের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নতুন নতুন তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Realme 8 Pro এর স্পেসিফিকেশন

Realme 8 Pro তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ, টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস ও ব্রাইটনেস 1000 নিটস। এই ফোনটি Qualcomm Snapdragon 720G SoC তে রান করে এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 618 GPU যোগ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB UFS 2.1 ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

ফোটোগ্রাফির জন্য Realme 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16MP Sony IMX471 সেন্সর আছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। কানেক্টিভিটির জন্য এতে 4G LTE, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

Realme 8 এর স্পেসিফিকেশন

Realme 8 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ, টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি Mali-G76 GPU এর সঙ্গে MediaTek Helio G95 SoC তে রান করে এবং এতে 8 জিবি পর্যন্ত র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। Realme 8 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য Realme 8 ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের‌ই ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP Sony IMX471 সেন্সর যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 8 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here