Battlegrounds Mobile India এর প্রী-রেজিস্ট্রেশন 18মে থেকে শুরু হবে, iOS ইউজার্সদের এখন অপেক্ষা করতে হবে

PUBG গেম এর নির্মাতা কোম্পানি Krafton Battlegrounds Mobile India এর প্রী-রেজিস্ট্রেশন ডেট এর ঘোষণা করে দিয়েছে। কোম্পানি বলে দিয়েছে যে Google Play Store এ এই গেম এর জন্য প্রী-রেজিস্ট্রেশন 18মে থেকে শুরু করে দেবে। মনে হচ্ছে এখন আপাতত এই গেমটি শুধু অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্ম এর জন্য পেশ করা হবে। কোম্পানি খুব শীঘ্রই Apple ইউজার্সদের জন্য গেম এর ঘোষণা করবে। Battlegrounds Mobile India এর প্রী-রেজিস্ট্রেশন ডেট এর ঘোষণা তো কোম্পানি করে দিয়েছে কিন্তু আপাতত গেমটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোম্পানি কোনো অফিসিয়াল ডিটেইলস শেয়ার করেনি। কিছু রিপোর্ট এ দাবি করা হয়েছে যে এই গেমটি জুন মাসে পেশ করা হতে পারে। কিছু কিছু রিপোর্ট এ তো বলা হচ্ছে যে Battlegrounds Mobile India কে ভারতে 10জুন এ পেশ করা হতে পারে। কিন্তু কোম্পানি এখনো অফিসিয়াল কোনো ঘোষণা করেনি।

Battlegrounds Mobile India প্রী-রেজিস্ট্রেশন ডেট আর ডিটেইল

Krafton প্রী-রেজিস্ট্রেশন ডেট এর কথা ঘোষণা করে জানিয়েছে যে Google Play Store এ 18মে তে রেজিস্ট্রেশন করা ইউজার্সদের স্পেশাল রিওয়ার্ডস অফার করা হবে। ক্রাফটন বলছে তে এই রিওয়ার্ডস শুধুমাত্র ভারতীয় খেলোয়াড় দের জন্য। প্রী-রেজিস্ট্রেশন করার জন্য ইউজার্সকে গুগল প্লে স্টোরে Battlegrounds Mobile India সার্চ করে গেমে “pre-Register” বাটন এ ক্লিক করতে হবে। এর সাথেই ক্লিক করার পরে অ্যাকাউন্ট এ রিওয়ার্ডস কালেক্ট হয়ে যাবে।

iOS ইউজার্সদের অপেক্ষা করতে হবে

ক্রাফটন আপাতত শুধু অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য প্রী রেজিস্ট্রেশন এর তথ্য শেয়ার করেছে। অর্থাৎ iOS ইউজার্সদের পাবজি মোবাইল ইন্ডিয়ান ভেরিয়েন্ট Battlegrounds Mobile India এর জন্য এখনো অপেক্ষা করতে হবে। কোম্পানি জলদিই Apple ডিভাইস এর জন্য প্রী রেজিস্ট্রেশন ওপেন করতে পারে।

Krafton গত সপ্তাহে Battlegrounds Mobile India মোবাইল গেমকে ভারতে লঞ্চ করার ঘোষণা করেছিল। ক্রাফটন এর এই গেম এর আগে ভারতে PUBG Mobile India নামে পেশ করার চেষ্টা চলছিল। এখন এই গেমের নাম থেকে PUBG সরিয়ে দেওয়া হয়েছে। Battlegrounds Mobile India গেম শুধুমাত্র ভারতে উপলব্ধ হবে আর এটি ইন্ডিয়া সেন্ট্রিক ফিচার্স এর সাথে পেশ করা হবে। এর গেমপ্লে এখনো সামনে আসেনি। আশা করা যাচ্ছে যে এই গেমে কোম্পানি হিংসা এর দৃশ্য কম করেছে। এই গেম এর লঞ্চের আগে Krafton PUBG Mobile India এর Sanhok Map এর টিজ করেছে।

Krafton 18 থেকে কম বয়সের গেমার্সদের জন্য কিছু রেস্ট্রিকশান এর‌ও ঘোষণা করেছে। কম বয়সের গেমার্সদের জন্য অভিভাবক দের অনুমতি জরুরি হবে। Battlegrounds Mobile India এর ওয়েবসাইট এ দাবি করা হয়েছে যে 18 বছরের কম বয়সের বাচ্চাদের গেম খেলার জন্য অভিভাবক এর মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here