স্মার্টফোন ইউজারদের কাছে ফোটো ব্যাকআপের জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম হল Google Photos। কিন্তু এখন চিন্তার বিষয় হল আগামী 1 জুন থেকে Google Photos এর ফ্রি স্টোরেজ সার্ভিস বন্ধ হতে চলেছে। এরপর ইউজারদের এই সার্ভিস ব্যবহার করার জন্য দাম দিতে হবে। গত বছরই গুগল জানিয়ে দিয়েছিল Google Photos এর আনলিমিটেড ফ্রি ফোটো ব্যাকআপ সার্ভিস বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী জুন মাস থেকে গুগল ক্লাউড স্টোরেজের 15 জি ফ্রি স্টোরেজের ডেটা ইউজারদের ম্যানেজ করতে হবে অথবা টাকা দিয়ে Google One সাবস্ক্রিপশন নিয়ে ক্লাউডে ফোটো সেভ করতে পারবেন। যদি আপনি এতদিন ফোটো ব্যাকআপ রাখার জন্য Google Photos ব্যবহার করতেন তবে শীঘ্রই নিজের ডিভাইসে ফোটো ডাউনলোড করে নিন, নয়তো ডিলিট হয়ে যেতে পারে সমস্ত ফোটো।
কিভাবে Download করবেন?
Google Photos এর ক্লাউড ব্যাকআপ থেকে ফোটো ডাউনলোড করার একাধিক পদ্ধতি আছে। এখানে আমরা কয়েকটি বেস্ট পদ্ধতি আলোচনা করব, যেগুলি ফলো করলে আপনি আপনার মূল্যবান ফোটো হারানোর হাত থেকে বেঁচে যাবেন।
প্রথমে পদ্ধতি:
1. Google Photos থেকে ফোটো ডাউনলোড করার জন্য ব্রাউজার ওপেন করে photos.google.com সার্চ করুন।
2. সাইট ওপেন হলে এতে নিজের Gmail ID এর মাধ্যমে লগইন করুন। এখানে আপনি আপনার সমস্ত ফোটো অ্যাকসেস করতে পারবেন।
3. এখানে ফোটো ওপেন করে আপনি ডাউনলোড করতে পারবেন। এক সঙ্গে একাধিক ফোটো ডাউনলোড করারও অপশন রয়েছে।
দ্বিতীয় পদ্ধতি:
1. Google Photos থেকে সব ফোটো একবারে ডাউনলোড করার জন্য Google Takeout টুল ব্যবহার করতে হবে। এই টুলের মাধ্যমে গুগলের সমস্ত প্ল্যাটফর্মের ডেটা এক সঙ্গে ডিলিট করা যায়।
2. এর জন্য ব্রাউজারে গিয়ে takeout.google.com এ লগইন করতে হবে।
3. এখানে কোন কোন ডেটা ডাউনলোড করতে চান সেগুলি চেক বক্সে ক্লিক করে সিলেক্ট করে ‘Create a New Export’ এ ক্লিক করুন। এর মাধ্যমে Google Photos ছাড়া গুগলের অন্যান্য ক্লাউড প্ন্যাটফর্মের ডেটাও ট্রান্সফার করতে পারবেন। গুগল টেকআউট টুল ব্যবহার করার আগে মনে রাখতে হবে এখানে এক বারে সর্বাধিক 12 জিবি ডেটা ডাউনলোড করা যাবে। যদি কোনো ব্যাক্তির মোট ডেটা 12 জিবি হয় সেক্ষেত্রে গুগলের পক্ষ থেকে 1 জিবি সাইজের 12টি আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে এবং এর সাহায্যে নিজের ডেটা ক্লাউড থেকে ডাউনলোড করা যাবে।
কিভাবে চেক করবেন Google Photos এর ডেটা?
গুগল তাদের ইউজারদের ব্যবহারের জন্য 15 জিবি পর্যন্ত ফ্রি ডেটা দেয়। তাই Google Photos অ্যাপে যদি আপনার 15 জিবি ডেটা থেকে থাকে তবে এখনও আপনি এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। Google Photos এ আপনার কত ডেটা সেভ আছে চেক করার জন্য অ্যাপ ওপেন করে প্রোফাইল ফোটোয় ক্লিক করুন। এখানে সেটিং মেনুর মধ্যে অ্যাকাউন্ট স্টোরেজ সেকশনে স্টোরেজ সম্পর্কে জানা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









