ভারতে এই দিন লঞ্চ হতে চলেছে Samsung-এর সস্তা Galaxy F13 ফোন, পাওয়া যাবে অসাধারণ ফিচার্স

Samsung Galaxy F13 স্মার্টফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। স‍্যামসাং অনলাইন শপিং প্লাটফর্মে নিজের আপকামিং স্মার্টফোনের টিজার শেয়ার করেছে। Samsung Galaxy F13 স্মার্টফোনটি ভারতে আগামী 22 জুন লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটিকে দুপুর 12 টায় লঞ্চ করা হবে। স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন Galaxy F13 লঞ্চের আগে এটির ব্যাটারি ক্যাপাসিটি, কালার অপশন, স্ক্রিন রেজ্যুলেশন এবং আরও কিছু ফিচার সম্পর্কে সুনিশ্চিত করেছে। স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন Galaxy F13-ফোনটিকে গিগবেঞ্চ ওয়েবসাইটে মডেল নাম্বার SM-E135F সহ স্পট করা গেছে। এই মডেল নম্বরের সাথে স্যামসাংয়ের এই ফোনটি ইন্ডিয়ান সাপোর্ট পেজেও লাইভ হয়ে গেছে। এই আর্টিকেলের মাধ্যমে এই ফোনের সম্পর্কে ডিটেলে জানানো হবে।

Samsung Galaxy F13: স্পেসিফিকেশন এবং ফিচার

Samsung Galaxy F13 স্মার্টফোনে Full HD+ রেজ্যুলেশন যুক্ত IPS ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে। স্যামসাংয়ের এই ফোনে 6,000mAh ব্যাটারি এবং 15W চার্জিং টেকনোলজি দেওয়া যেতে পারে। ফ্লিপকার্টের পোস্টার থেকে জানা গেছে, যে এই ফোনটি 8GB RAM পর্যন্ত (RAM Plus ফিচার)-এর সাথে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ এই ফোনটি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করতে পারে। 8GB RAM যুক্ত এই ফোনে 4/6GB অ্যাকচুয়াল RAM এবং 2/4GB ভার্চুয়াল RAM দেওয়া যেতে পারে।

এর সাথে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি ডেটা সুইচিং ফিচার সাপোর্ট করতে পারে, যেটি ভালো কানেক্টিভিটির জন্য এক সিম থেকে অন্য সিমে ডেটা সুইচ করতে পারে। এটি স্যামসাংয়ের প্রথম বাজেট স্মার্টফোন হতে চলেছে, যেখানে এই ফিচারস দেওয়া যেতে পারে। টিজার পোস্টার থেকে জানা গেছে, যে এই ফোনে 3.5mm-এর হেডফোন জ্যাক, ডিউ ড্রপ স্টাইল নচ, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে। এই ফোনটিকে গ্রীন, ব্লু এবং রোস গোল্ড এই তিনটি কালার অপশনে লঞ্চ করা যেতে পারে।

Samsung Galaxy F13 স্মার্টফোনটিকে Geekbench-সাইটেও দেখা গেছে, এই সাইটের মাধ্যমে ফোনটির কিছু স্পেসিফিকেশনের সম্পর্কে জানা গেছে। Galaxy F13 স্মার্টফোনে Exynos 850 প্রসেসর দেওয়া যেতে পারে, এই প্রসেসর‌টির ক্লক স্পিড 2.0GHz হতে পারে। এর সাথে স্যামসাংয়ের এই ফোনটি Android 12 এর উপর ভিত্তি করে OneUI 4.0 এ রান করতে পারে।

Samsung Galaxy F13-এর দাম

Samsung Galaxy F12 স্মার্টফোনটিকে ভারতে 2021-এর এপ্রিল মাসে 12,000 টাকায় লঞ্চ করা হয়েছিল। আশা করা যাচ্ছে, যে Galaxy F13 স্মার্টফোনটিকে এই দামের আশেপাশে লঞ্চ করা যেতে পারে।

কবে এবং কোথায় লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F13?

Samsung এর Galaxy F সিরিজের স্মার্টফোন গুলি ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলদ্ধ হয়। Samsung Galaxy F13 স্মার্টফোনটি আগামী 22 জুনে ভারতে প্রবেশ করতে চলেছে। স্যামসাংয়ের এই ফোনটি আগামী 22 জুন ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলদ্ধ হতে পারে।

কার সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে Samsung Galaxy F13?

Samsung Galaxy F13 স্মার্টফোনের দাম 12,000 টাকা হতে পারে। এই দামে Redmi, Realme, Oppo, Vivo এর সাথে Infinix এবং Tecno-এর স্মার্টফোন মার্কেটে প্রচুর পাওয়া যায়। এমতাবস্থায় স্যামসাংয়ের এই ফোনটির সাথে Redmi Note 10s, Realme Narzo 50, Poco M4 Pro, Realme C35, Nokia G21 এর মত স্মার্টফোনের সাথে কড়া প্রতিযোগিতা হতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here