কম দামে 6000mAh ব‍্যাটারি ও 5টি ক‍্যামেরার সঙ্গে ভারতে আসছে Samsung Galaxy M32

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং দীর্ঘদিন ধরে বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে একের পর এক সুন্দর মোবাইল লঞ্চ করে মার্কেটে অন‍্যান‍্য কোম্পানিকে কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলছে। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে একটি নতুন ফোন Samsung Galaxy M32 লঞ্চ করতে চলেছে। কয়েক দিন আগে এই ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে এবং সেখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। এবার ফোনটি ব্লুটুথ এস‌আইজি সাইটে SM-M325FV/DS মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এই লিস্টিং দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করতে চলেছে।

কবে লঞ্চ হবে Samsung Galaxy M32?

লিস্টিঙে আপাতত ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু নতুন ফোনটির সার্টিফিকেশন সাইটে নতুন লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটির লঞ্চ ডেট এগিয়ে এসেছে। মনে করা হচ্ছে এই ফোনটি ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের Samsung Galaxy M31 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হতে পারে। আবার টেক জগতে কানাঘুষো চলছে যে Samsung Galaxy M32 ফোনটি আসলে আগে লঞ্চ করা Samsung Galaxy A32 4G এর রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে।

Samsung Galaxy M32 এর স্পেসিফিকেশন

আগেই বলেছি, ব্লুটুথ এস‌আইজি সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M32 ফোনটি SM-M325FV/DS মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি যোগ করা হবে। এই 4জি ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে।

Samsung Galaxy M32 ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এতে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য বর্তমানে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আপকামিং Samsung Galaxy M32

জানা গেছে Samsung Galaxy M32 তে 6.4 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হবে।

এই ফোনে সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। Samsung Galaxy M32 তে ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে Samsung Galaxy M32 ফোনটি পেশ করা হবে এবং এর দাম রাখা হবে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here