Infinix এপ্রিল মাসে ইন্ডিয়াতে নিজের লো বাজেট স্মার্টফোন Infinix Hot 10 Play লঞ্চ করেছিল যা 6,000mAh Battery, 6.82 ডিসপ্লে আর 4GB RAM মেমরির সাথে এসেছিল। এই ফোনকে কোম্পানির পক্ষ থেকে 8,499 টাকা দামে বাজারে আনা হয়েছিল যা মোবাইল ইউজার্সদের অনেকটাই পছন্দ হয়েছিল। আবার আজকে কোম্পানি এই লো বাজেট ফোনের আরো একটি সস্তা ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করলো। এই নতুন Infinix Hot 10 Play স্মার্টফোন 3GB RAM + 32GB Storage এর সাথে এসেছে যার প্রাইস শুধুমাত্র 7,999 টাকা।
Infinix Hot 10 Play ইন্ডিয়ান প্রাইস
নতুন মডেলের পরে ইনফিনিক্স হট 10 প্লে ভারতে দুটি ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ হয়েছে। আগে নতুন ভেরিয়েন্টের কথা বললে এতে 3GB RAM এর সাথে 32GB Storage সাপোর্ট করে এবং কোম্পানি এটিকে 7,999 টাকা দামে লঞ্চ করেছে। এই নতুন ভেরিয়েন্টকে কাল অর্থাৎ 21 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্টে 7° Purple, Aegean Blue আর Obsidian Black কালারে কেনা যাবে। এইভাবেই আগে থেকে থাকা Infinix Hot 10 Play 4GB RAM এর সাথে 64GB Storage সাপোর্ট করে আর আপাতত 8,999 টাকা দামে সেলের জন্য উপলব্ধ।
We have a HOT 10 happening announcement! The new HOT 10 Play 32B is almost here. Get it on 21st July only on @Flipkart.
Know more: https://t.co/SMxQzRuz5C pic.twitter.com/Apjn8ZghPy
— InfinixIndia (@InfinixIndia) July 20, 2021
Infinix Hot 10 Play এর স্পেসিফিকেশন্স
ইনফিনিক্স হট 10 প্লে স্মার্টফোন 6.82 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড 10 এ লঞ্চ হয়েছিল যার মধ্যে প্রসেসিং এর জন্য মিডিয়াটেক Helio G35 চিপসেট দেওয়া আছে। Infinix Hot 10 Play স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টে স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Infinix Hot 10 Play স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনের ব্যাকে ডুয়াল রেয়ার ক্যামেরার সাথে LED ফ্ল্যাশ দেওয়া আছে। ইনফিনিক্স এর এই ফোনে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের, যার সাথে ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এর সাথেই ইনফিনিক্স এর এই স্মার্টফোনে সেল্ফির জন্য 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। এর সাথেই ইনফিনিক্স ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh এর ব্যাটারী সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









