Xiaomi আবার তাদের ‘Redmi Note 10’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10 JE নামের নতুন স্মার্টফোন মার্কেটে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি বিশেষ করে জাপানের মার্কেটের জন্য লঞ্চ করা হয়েছে। বর্তমানে কোম্পানির ‘রেডমি নোট 10’ সিরিজে Redmi Note 10 JE ফোনটি নিয়ে মোট 8টি মডেল রয়েছে। এই ফোনটিকে Redmi Note 10 5G এবং Redmi Note 10T 5G এর অ্যাডভান্স ভার্সন বলা যেতে পারে। কয়েক দিন আগে লঞ্চ করা ওপ্পো রেনো 5এ মডেলের মতো এই ফোনটিতেও জাপানি মার্কেটের জন্য কিছু বিশেষ ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 10 JE এর সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi Note 10 JE এর স্পেসিফিকেশন
লেটেস্ট Redmi Note 10 JE ফোনটির স্পেসিফিকেশন কিছু দিন আগে লঞ্চ করা Redmi Note 10 5G ফোনটির মতোই। তবে স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষনীয়। Redmi Note 10 JE ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য এতে IPX8 রেটেড বডি দেওয়া হয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 4GB LPDDR4x র্যাম এবং 64GB UFS 2.2 স্টোরেজ আছে। এছাড়াও ইউজাররা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়াতে পারবেন।
ফোটোগ্রাফির জন্য Redmi Note 10 JE এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। এই ক্যামেরা সেটআপ সুপার নাইট মোড, এআই ক্যামেরা, ফিল্টার, টাইম ল্যাপ্স ও 30fps 1080p ভিডিও শুট সাপোর্ট করে। একইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য টাইম বার্স্ট, এআই বিউটি, এইচডিআর, পাম শাটার, স্ক্রিন ফ্ল্যাশ, 30fps 1080p ভিডিও রেকর্ডিং সহ আকর্ষণীয় কিছু ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Redmi Note 10 JE তে কানেক্টভিটি ফিচার হিসেবে সিঙ্গেল সিম স্লট, ওয়াইফাই, জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার, 3.5 এমএম অডিও জ্যাক সহ অধ্যায় প্রয়োজনীয় ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ইউএসবি টইপ সি পোর্টের সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচের ব্যাটারি রয়েছে।
Redmi Note 10 JE এর দাম
জাপানের মার্কেটে Redmi Note 10 JE এর দাম রাখা হয়েছে JPY 28,765 অর্থাৎ প্রায় 19,700 টাকা। এই ফোনটি গ্ৰাফাইট গ্ৰে এবং ক্রোম সিলভার কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আগামী 13 আগস্ট থেকে জাপানে ফোনটি সেল করার কথা। তবে এখনই নিশ্চিত বলা সম্ভব নয় যে Redmi Note 10 JE ফোনটি অন্য কোন মার্কেটে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









