ফিরে এসেছে Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যান, এখন কম খরচে পাওয়া যাবে বেশি বেনিফিট

ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যতম জনপ্রিয় কোম্পানি Airtel গত জুলাই মাসে 49 টাকা দামের তাদের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যানটি বন্ধ করে দিয়েছিল। যার ফলস্বরূপ কোম্পানির গ্ৰাহকদের মধ্যে যথেষ্ট হতাশা লক্ষ্য করা গেছে। জানিয়ে রাখি এই প্ল‍্যানটি কোম্পানির 28 দিন ভ‍্যালিডিটির সবচেয়ে সস্তা প্ল‍্যান ছিল। কিন্তু কোম্পানি যেমন চুপচাপ এই প্ল‍্যানটি বন্ধ করে দিয়েছিল তেমনই কোম্পানির পক্ষ থেকে আবার চুপিসারে এই প্ল‍্যানটি তাদের ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। আমরা Airtel এর অফিসিয়াল ওয়েবসাইটে এই প্ল‍্যানটি স্পট করেছি। চলুন দেখে নেওয়া যাক এই প্ল‍্যানের বেনিফিট আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে না কি বেড়েছে।

Airtel এর 49 টাকা দামের রিচার্জ

  • Airtel এর এই 49 টাকা দামের রিচার্জ প্ল‍্যানে ইউজারদের 100 MB ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলে 50p/MB দরে চার্জ করা হয়।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে ভয়েস কলের জন্য 38.52 পয়সা টকটাইম দেওয়া হয় এবং কলের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডে চার্জ করা হয়।
  • এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। সমস্ত বেনিফিট লক্ষ্য করলে দেখা যায় কোম্পানি এই রিচার্জের বেনিফিট এক ফোঁটাও কমায়নি বা বাড়ায়নি।

জানিয়ে রাখি গত সপ্তাহের বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্ত্রীসভার একটি বৈঠকে টেলিকম সেক্টরের জন্য একটি প‍্যাকেজ অনুমোদিত হয়। এই প‍্যাকেজ অনুযায়ী টেলিকম কোম্পানিগুলিকে বকেয়া AGR পরিশোধের জন্য চার বছর সময় দেওয়া হয়েছে। এছাড়া, অটোমেটিক রুট থেকে আগত টেলিকম সেক্টরে 100 শতাংশ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রেও মঞ্জুরি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গ্ৰহণের পর মনে করা হচ্ছে এবার টেলিকম কোম্পানিগুলির সঙ্কট হয়তো কিছুটা স্বাভাবিক হবে।

100 শতাংশ সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) এর অনুমোদন

আগেই জানিয়েছি এজিআরে ছাড় দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেশের টেলিকম সেক্টরে 100 শতাংশ বিদেশী লগ্নি (FDI) এর অনুমতিও দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই সেক্টরে আগেও 100 শতাংশ FDI অনুমোদিত ছিল। কিন্তু অটোমেটিক রুটের ক্ষেত্রে শুধুমাত্র 49% FDI মঞ্জুরি পেত, তাও বেশিরভাগ বিনিয়োগের ক্ষেত্রে আলাদা করে সরকারি অনুমোদন নিতে হতো। বর্তমানে সরাসরি অটোমেটিক রুটে 100 শতাংশ FDI এর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই টেলিকম সেক্টরে এর সুপ্রভাব পড়তে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here