OPPO A55 স্মার্টফোন ভারতে চলে এসেছে। ওপ্পোর এই স্মার্টফোনটি ভারতে এর আগে লঞ্চ করা OPPO A54 এর সাক্সেসার। ওপ্পোর A-series এর এটি প্রথম স্মার্টফোন, যা 50-মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। ওপ্পোর এই লেটেস্ট স্মার্টফোনটিকে প্রিমিয়াম ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে। অথচ OPPO A55 স্মার্টফোনে মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের Helio G35 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটিতে বড়ো ব্যাটারী এবং ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এখানে আমরা আপনাকে ওপ্পোর এই স্মার্টফোন সম্পর্কে ডিটেইলে জানাবো।
OPPO A55 এর দাম
OPPO A55 স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্ট, 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এর সাথেই ফোনটিকে স্টেরি ব্ল্যাক এবং রেনবো ব্লু কালার অপশনে মার্কেটে আনা হয়েছে।
| Oppo A55 ভেরিয়েন্ট | দাম |
| OPPO A55 4GB + 64GB | 15,490 টাকা |
| OPPO A55 6GB + 128GB | 17,490 টাকা |
OPPO A55 এর সেল
OPPO A55 স্মার্টফোনটিকে কেনার জন্য ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রি-বুকিং শুরু হয়ে গেছে। এর সাথেই এই স্মার্টফোনটিকে ফেস্টিবেল সেল চলাকালীন আমাজন থেকেও কেনা যাবে।
OPPO A55 এর স্পেসিফিকেশন্স
OPPO A55 স্মার্টফোনটিকে 6.5 ইঞ্চির LCD প্যানেলের সাথে পেশ করা হয়েছে, যার রেজল্যুশন HD+ 720 × 1,600 পিক্সেল, 60Hz রিফ্রেশরেট এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এর সাথেই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেসের কথা বললে এটি 550nits সাপোর্ট করে। এই ডিসপ্লেটিকে ওপ্পো NEG T2X-1 শিল্ড প্রোটেকশনের সাথে পেশ করেছে। ওপ্পোর এই স্মার্টফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 89.2 শতাংশ। Oppo A55 স্মার্টফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। এর সাথেই ফোনটির রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে যার সাথে 2-মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের মোনো ক্যামেরা লেন্স দেওয়া আছে। এর সাথেই ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশও দেওয়া আছে। ওপ্পোর এই ফোনে নাইট প্লাস, প্রোট্রেট মোড এবং সেল্ফির স্ক্রিন ফ্ল্যাশের মতো ফিচার দেওয়া আছে।
OPPO A55 স্মার্টফোনটিকে কোম্পানি মিডিয়াটেকের Helio G35 চিপসেটের সাথে 6GB পর্যন্ত র্যামে পেশ করা হয়েছে। এর সাথেই ওপ্পোর ফোনে 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। ওপ্পোর এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত ColorOS 11.1 এ রান করে। ওপ্পোর এই ফোনে 5,000mAh এর ব্যাটারী এবং 18W ফাস্ট চার্জিং টেকনিক দেওয়া হয়েছে। Oppo A55 স্মার্টফোনে AI ফেসলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। কানেক্টিভিটি ফিচারের কথা বললে ডুয়াল 4G VoLRE, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS, USB Type-C এবং 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










