Tecno নিয়ে এসেছে দুটি নতুন Mobile Phone Camon 18 এবং Camon 18P, জেনে নিন অসাধারণ স্পেসিফিকেশন্সযুক্ত এই ফোন দুটির ডিটেইলস

Tecno কালকে অন্তরাষ্ট্রিয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর সাথে কেমোন 18 সিরিজ পেশ করেছে। এই সিরিজে তিনটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে, যেগুলি Tecno Camon 18 Premier, Tecno Camon 18 এবং Tecno Camon 18P নামের সাথে এন্ট্রি নিয়েছে। এই তিনটি মোবাইল ফোনকে কোম্পানির পক্ষ থেকে আপাতত নাইজিরিয়াতে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ইন্ডিয়া সহ অন‍্যান‍্য বাজারেও সেলের জন্য উপলব্ধ হবে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন টেক্নো সিরিজের বৈশিষ্ট্য।

Tecno Camon 18 এবং Camon 18P এর specifications

টেক্নো কেমোন সিরিজের এই দুটি স্মার্টফোনকে 1080 × 2460 পিক্সেল রেজল্যুশনের 6.8 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা পাঞ্চহোল ডিজাইনে তৈরি। Tecno Camon 18 এর স্ক্রিন যেখানে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে আবার Tecno Camon 18P স্মার্টফোনটির ডিসপ্লে 120হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই দুটি মোবাইল ফোনকে Polar Night এবং Vast Sky কালারে পেশ করা হয়েছে।

Tecno ব্র‍্যান্ডের এই দুটি স্মার্টফোন অ্যান্ডয়েড 11 এ লঞ্চ হয়েছে যা হাইওএস 8.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য কেমোন 18 এ যেখানে মিডিয়াটেকের হেলিয়ো জি88 চিপসেট দেওয়া হয়েছে আবার কেমোন 18পি তে মিডিয়াটেকের হেলিয়ো জি96 চিপসেট ব‍্যবহার করে বাজারে আনা হয়েছে। Tecno Camon 18 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের সাথে এবং Tecno Camon 18P 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে।

ফোটোগ্রাফির জন্য টেক্নোর এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। কেমোন 18 এ যেখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে আবার কেমোন 18পি এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য নতুন টেক্নো মোবাইল ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Tecno Camon 18 এবং Tecno Camon 18P এ সিকিউরিটি‌র জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই দুটি মোবাইল ফোন 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে কেমোন 18 মডেলটিকে 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত করা হয়েছে এবং কেমোন 18পি মডেলকে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে বাজারে আনা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here