Vivo আগস্ট মাসে ভারতীয় বাজারে নিজের ‘ওয়াই’ সিরিজের Vivo Y33s স্মার্টফোন লঞ্চ করেছিল। 8GB RAM + 4GB RAM, 50MP Camera, 5000mAh Battery এবং MediaTek Helio G80 চিপসেট যুক্ত এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে 17,990 টাকা দামে লঞ্চ হয়েছিল, কিন্তু এখন ভিভো নিজের ফ্যানদের হতাশ করে Vivo Y33s Indian Price 1,000 টাকা বাড়িয়ে দিলো। এই দাম বৃদ্ধির পরে স্মার্টফোনটিকে কেনার জন্য এখন 18,990 টাকা দিতে হবে।
Vivo Y33s এর স্পেসিফিকেশন্স
ভিভো ওয়াই33এস কে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2408 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.58 ইঞ্চির ফুলএইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশান 16.4 × 7.6 × 0.8 মিমি এবং ওজন 182 গ্রাম। Vivo Y33s স্মার্টফোনটিকে ইন্ডিয়াতে Midday Dream এবং Mirror Black কালারে কেনা যাবে।
Vivo Y33s কে অ্যান্ডয়েড 11 আধারিত ফানটাচ ওএস 11.1 এ পেশ করা হয়েছে যার মধ্যে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো জি80 চিপসেট দেওয়া হয়েছে। ফোনে থাকা এক্সটেন্ডেড র্যাম টেকনোলজি ভিভো ওয়াই33এস এর বৈশিষ্ট্য। বাজারে এই ফোনটিকে 8 জিবি র্যাম মেমোরির সাথে লঞ্চ করা হয়েছে, যার সাথে 4 জিবি র্যাম মেমোরি এক্সট্রা ব্যবহার করা যাবে। এই ভিভো ফোনটিতে 8 জিবি + 4 জিবি অর্থাৎ মোট 12 জিবি র্যামের শক্তি পাওয়া যাবে।
ফোটোগ্রাফির জন্য Vivo Y33s স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলেরই থার্ড সেন্সর সাপোর্ট করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ভিভো ওয়াই33এস ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
Vivo Y33s একটি ডুয়াল সিম ফোন যা 4G সাপোর্ট করে। 3.5মিমি জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y33s এ 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











