চাইনিজ স্মার্টফোন কোম্পানি Vivo তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y76s নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই লেটেস্ট ফোনটি আপাতত তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী দিনে ফোনটি বিশ্বের অন্যান্য মার্কেটেও সেল করা হতে পারে। জানিয়ে রাখি Vivo Y76s ফোনটি কোম্পানির প্রথম MediaTek Dimensity 810 চিপসেটে রান করা স্মার্টফোন। এছাড়াও এই ফোনে 8GB RAM, 50-megapixel dual cameras ও 44W fast charging এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে।
Vivo Y76s এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y76s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। Vivo Y76s ফোনটি মাত্র 7.79 এমএম চওড়া এবং এর ওজন 175 গ্ৰাম।

Vivo Y76s ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত অক্সিজেন ওএস 1.0 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র্যাম যোগ করা হয়েছে। এছাড়াও এতে 4 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যায়। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 12 জিবি র্যামের ক্ষমতা উপভোগ করা যায়।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। Vivo Y76s ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y76s ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করে। 3.5 এমএম হেডফোন জ্যাক ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,100 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo Y76s এর দাম
কোম্পানি তাদের Vivo Y76s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 8 জিবি র্যাম এবং 256 জিবি মেমরি আছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 1799 ইউয়ান এবং বড় ভেরিয়েন্ট 1999 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দরে এই দাম 20,800 টাকা এবং 23,100 টাকার কাছাকাছি। চীনের মার্কেটে Vivo Y76s ফোনটি Galaxy Blue, Star Diamond White এবং Starry Night Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










