5,000mAh ব‍্যাটারিসহ লঞ্চ হল সুন্দর লো বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

টেক কোম্পানি টেকনো লো বাজেটের সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য মার্কেটে অত‍্যন্ত সুপরিচিত একটি নাম। কিছু দিন আগে কোম্পানি তাদের জনপ্রিয় Tecno Spark 7 ফোনের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Tecno Spark 8 ফোন লঞ্চ করেছিল। লঞ্চের সময় কোম্পানি ফোনটির শুধুমাত্র 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছিল এবং এর দাম রাখা হয়েছিল মাত্র 7,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে 9,299 টাকা দামে ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Tecno Spark 8 ফোনটি আটলান্টিক ব্লু, ফিরোজা ক্ল‍্যান ও আইরিশ পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Tecno Spark 8 এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 8 ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস 480nits ও পিক্সেল ডেনসিটি 269ppi। Tecno Spark 8 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের ‘গো’ এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Android Go এডিশন থাকার ফলে কম র‍্যাম ও স্টোরেজ এবং হালকা প্রসেসর দেওয়া সত্ত্বেও ফোনটি স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।

স্মুথ পারফরম‍্যান্সের পাশাপাশি ব‍্যাটারি ও ইন্টারনেট ডেটা বাঁচানোর জন্য এই ফোনে গুগলের বিভিন্ন ‘গো’ আ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Tecno Spark 8 ফোনটিতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোয়াড এল‌ইডি লাইটের সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি QVGA লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Spark 8 ফোনটি 4জি এলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটির পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্লেসমেন্ট একটু অন‍্য ধরনের করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Tecno Spark 8 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here