টেক কোম্পানি টেকনো লো বাজেটের সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য মার্কেটে অত্যন্ত সুপরিচিত একটি নাম। কিছু দিন আগে কোম্পানি তাদের জনপ্রিয় Tecno Spark 7 ফোনের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Tecno Spark 8 ফোন লঞ্চ করেছিল। লঞ্চের সময় কোম্পানি ফোনটির শুধুমাত্র 2 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছিল এবং এর দাম রাখা হয়েছিল মাত্র 7,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে 9,299 টাকা দামে ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Tecno Spark 8 ফোনটি আটলান্টিক ব্লু, ফিরোজা ক্ল্যান ও আইরিশ পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Tecno Spark 8 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 8 ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস 480nits ও পিক্সেল ডেনসিটি 269ppi। Tecno Spark 8 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের ‘গো’ এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Android Go এডিশন থাকার ফলে কম র্যাম ও স্টোরেজ এবং হালকা প্রসেসর দেওয়া সত্ত্বেও ফোনটি স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি ও ইন্টারনেট ডেটা বাঁচানোর জন্য এই ফোনে গুগলের বিভিন্ন ‘গো’ আ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Tecno Spark 8 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোয়াড এলইডি লাইটের সঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি QVGA লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Tecno Spark 8 ফোনটি 4জি এলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও বেসিক কানেক্টিভিটির পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্লেসমেন্ট একটু অন্য ধরনের করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










