ইন্ডিয়াতে Hero Electric বসাতে চলেছে 1 লক্ষ EV charging station, কোনো বড় পরিকল্পনা করছে কোম্পানি!

Electric Vehicles এর ডিমান্ড ইন্ডিয়াতে দ্রুত বেড়ে চলেছে এবং লোকেরা বিদ্যুৎ চালিত বাহন গুলির আকর্ষণ‌ও দেখাচ্ছে। পেট্রোল-ডিজেলের ক্রমশ দাম বাড়াও সাধারণ মানুষদের Electric Car, Electric Bike এবং Electric Bike এর প্রতি আকৃষ্ট করছে। আগামী দিন যে ইলেকট্রিক বাহনের হতে চলেছে এটি নিশ্চিত। দেশের দিগ্গজ কোম্পানি Hero Electric এই প্রস্তুতি‌তে এখন থেকেই জুড়ে গেছে। হিরো ইলেকট্রিক ইন্ডিয়াতে 1 লাখ EV charging station লাগাতে চলেছে।

ইন্ডিয়াতে 1 লাখ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন লাগানো‌র জন্য Hero Electric Bengaluru-based EV charging start-up Charzer এর সাথে অংশিদারি করেছে। এত বড়ো সংখ‍্যায় চার্জিং স্টেশন লাগানোর জন্যে এই দুই কোম্পানি 3 বছরের সময় সীমা সেট করেছে এবং 10,000 চার্জিং স্টেশন সর্বপ্রথম চালু করে শুধু করা হবে। কোম্পানি এই প্ল‍্যানে আপাতত 30টি শহর যোগ করেছে যেখানে সবার আগে EV charging station স্টার্ট করা হবে।

মোবাইলে সমস্ত স্টেশনের ডিটেইলস পাওয়া যাবে

EV charging stations এর শুরু করার পরে Charzer কোম্পানি এই স্টেশন গুলিকে জিপিএস এনাবেল্ড করে রাখবে। Charzer mobile app এবং website এর মাধ্যমে যেকোনো ব‍্যক্তি নিজের কাছের ইলেকট্রিক স্টেশনের জায়গা ও পরিস্থিতি জানতে পারবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই 1 বছর হিরো ইলেকট্রিক ডিলারশিপ‌ও উপস্থিত থাকবে এবং কোম্পানি শোরুম ও সার্ভিস সেন্টারেও চার্জিং স্টেশন চলতে থাকবে।

এইগুলি হলো Hero এর সবচেয়ে সস্তা Electric Scooter

Hero Electric Flash

হিরো ইলেকট্রিক ফ্ল‍্যাশ‌কে দুটি ব‍্যাটারী মডেলে লঞ্চ করা হয়েছে যার মধ্যে Lead Acid Battery ভেরিয়েন্টে‌র এক্স-শোরুম প্রাইস 36,078 টাকা এবং Lithium-Ion Battery এর এক্স-শোরুম দাম 49,663 টাকা। এই ই-স্কুটারে 250 ওয়াটের মোটর দেওয়া আছে যার সাহায্যে টু-হুইলারটিকে 25kmph টপ স্পীডে চালানো যাবে। স্কুটারটির এল‌এ ব‍্যাটারী ফুল চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা এবং এল‌আই ব‍্যাটারীটির 4 থেকে 5 ঘন্টা সময় লাগে ফুল চার্জ হতে। Hero Electric Flash LA model সিঙ্গেল চার্জে 50KM এর দূরত্ব অতিক্রম করতে পারে। LI model এর রেঞ্জ 85 কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে ড্রাম ব্রেক, ইলেকট্রিক স্টার্ট এবং অ্যালয় হুইলের মতো ফিচার দেওয়া আছে।

Hero Electric Optima

Hero Electric Optima এর ফিচার এবং স্পেসিফিকেশন্স অনেকটাই Hero Electric Flash এর মতোই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই আলাদা। এই স্কুটারের হুইল সাঈজ 16 ইঞ্চি এবং স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140মিমি। এই স্কুটারে ড্রাম ব্রেক, ইলেকট্রিক স্টার্ট এবং অ্যালয় হুইল সহ আকর্ষণীয় কালার‌ও পাওয়া যাবে। এই ইলেকট্রিক স্কুটারের দাম 41,770 টাকা। এই স্কুটারে 250W BLDC মোটর দেওয়া হয়েছে যা 25kmph এর টপ স্পীড প্রদান করে। এই স্কুটারে 1.344kWh শক্তি‌র ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 8 থেকে 10 ঘন্টায় চার্জ হয় এবং সিঙ্গেল চার্জে 50 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here