Breaking News: Airtel এর 15টি Recharge Plan এর দাম বাড়ানোয় অসন্তোষ গ্রাহকরা

Airtel Plan Hike: বহু সময় ধরেই অনুমান করা হচ্ছিল যে ভোডাফোন আইডিয়া, জিও এবং এয়ারটেল তাদের প্ল‍্যান গুলির দাম বাড়াতে পারছ। আপনি জানলে অবাক হয়ে যাবেন কারন সেই অনুমান এখন সত্যি হতে চলেছে। প্ল‍্যান গুলির দাম বাড়ানোর প্রক্রিয়া সর্বপ্রথম এয়ারটেল শুরু করলো। আসলে ভারতি এয়ারটেল প্রিপেইড প্ল‍্যানের ট‍্যারিফ বদল করার ঘোষণা করেছে। এয়ারটেল প্রিপেইড প্ল‍্যানের ট‍্যারিফ গুলি 25 শতাংশ বৃদ্ধি করেছে। এয়ারটেলের ঘোষণা করা নতুন ট‍্যারিফ গুলি আগামী 26 নভেম্বর থেকে শুরু হবে। অর্থাৎ আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে পুরোনো দামে রিচার্জ করার জন্য আপনার কাছে আর মাত্র 3 দিন সময় আছে।

দাম বাড়লো 15টি রিচার্জ প্ল‍্যানের

এয়ারটেল মোট 15টি প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। এই লিস্টে শুধুমাত্র প্রিপেইড প্ল‍্যান‌ই আছে। এয়ারটেলের এই পদক্ষেপের পরে আশা করা হচ্ছে যে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া‌ও তাদের রিচার্জের দাম বাড়ানোর ঘোষণা করতে পারে। আসুন আগে আপনাকে যে রিচার্জ গুলির দাম বেড়েছে সেগুলির সম্পর্কে জানাই।

Airtel এর 28 দিন বৈধতার প্ল‍্যান

  • Airtel Rs 75 টাকার প্ল‍্যানটির দাম বাড়িয়ে 99 টাকা করে দিয়েছে কোম্পানি। এই প্ল‍্যানে পাওয়া সুবিধা গুলির কথা বলা হলে এই রিচার্জে ইউজাররা 200MB ডেটা, 128 টাকার টকটাইম পাবে।
  • Airtel প্রিপেইড প্ল‍্যানের লিস্টে 149 টাকার রিচার্জটি এখন 179 টাকার হয়ে গেছে। এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং মোট 2জিবি ডেটা পাওয়া যাবে।
  • Airtel Rs 219 টাকার প্ল‍্যানটির জন্য এখন ইউজারদের Rs 265 দিতে হবে। এই প্ল‍্যানে যে সুবিধা গুলি পাওয়া যায় সেগুলি হলো আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং ডেলি 1জিবি ডেটা।
  • 28 দিনের বৈধতার রিচার্জ প্ল‍্যানের লিস্টে এখন 249 টাকার রিচার্জের জন্য গ্রাহকদের 298 টাকা দিতে হবে। এই প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, ডেলি 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে।
  • Airtel এর এই লিস্টের 299 টাকার রিচার্জের জন্য এখন গ্রাহকদের 359 টাকা দিতে হবে। এই রিচার্জ প্ল‍্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 2জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel এর 56 দিন বৈধতার প্ল‍্যান

  • Airtel এর 56 দিন বৈধতার প্ল‍্যানের কথা বলা হলে এই লিস্টের 399 টাকার রিচার্জটি‌র জন্য এখন গ্রাহকদের 479 টাকা দিতে হবে। এই রিচার্জটিতে আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন 100 এস‌এম‌এস এবং ডেলি 1.5 জিবি ডেটা পাওয়া যাবে।
  • Airtel 56 দিন বৈধতার 449 টাকার প্ল‍্যানটির দাম বেড়ে এখন 549 টাকা হয়ে গেছে। এই রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস সহ 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel এর 84 দিন বৈধতার প্ল‍্যান 

  • 84 দিন বৈধতার কোম্পানির সবচেয়ে সস্তা 455 টাকার রিচার্জটি‌র জন্য এখন গ্রাহকদের 598 টাকা দিতে হবে। এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 এস‌এম‌এস এবং মোট 6 জিবি ডেটা পাবে।
  • এর সাথেই এয়ারটেলের 598 টাকার রিচার্জটি‌র জন্য এখন গ্রাহকদের 719 টাকা দিতে হবে। এই রিচার্জটি‌তে গ্রাহকদের আনলিমিটেড কলিং, ডেলি 100 এস‌এম‌এস এবং ডেলি 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়।
  • এয়ারটেলের 698 টাকার প্ল‍্যানটির দাম বাড়িয়ে এখন 839 টাকা করে দেওয়া হয়েছে। এই রিচার্জে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়।

Airtel এর 365 দিন বৈধতার প্ল‍্যান

  • এয়ারটেলের 1,498 টাকা দামের প্ল‍্যানটির দাম এখন বেড়ে 1,799 টাকা হয়ে গেছে। এই রিচার্জে আনলিমিটেড কলিং, ডেলি 100 এস‌এম‌এস এবং মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এছাড়া Airtel এর 2,498 টাকা দামের প্ল‍্যানটির দাম বাড়িয়ে কোম্পানি 2,999 টাকা করে দিয়েছে। এই রিচার্জ প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস সহ প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel ডেটা টপ-আপ

এয়ারটেল কোম্পানি ডেটা টপ-আপ প্ল‍্যানের‌ও দাম বাড়িয়েছে। এয়ারটেলের 48 টাকার রিচার্জের জন্য এখন গ্রাহকদের 58 টাকা দিতে হবে, এই রিচার্জে মোট 3GB ডেটা পাওয়া যাবে। 98 টাকার রিচার্জটি এখন 118 টাকা হয়ে গেছে এবং এই রিচার্জে 12GB ডেটা পাওয়া যায়। এয়ারটেলের 251 টাকার প্ল‍্যানটির দাম বেড়ে এখন 301 টাকা হয়ে গেছে এবং এই রিচার্জে মোট 50 জিবি ডেটা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here