গত সপ্তাহে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড প্ল্যানের দাম বৃদ্ধি করার পর এই সপ্তাহে রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে। এর ফলে কোম্পানির সবচেয়ে সস্তা 75 টাকা দামের প্ল্যানের দাম বেড়ে 91 টাকা হয়ে গেছে। উল্লেখ্য এই প্ল্যানটি জিওফোন ইউজারদের জন্য প্রযোজ্য। প্রাইস রেঞ্জের দিক থেকে হিসাব করলে Airtel এর কাছেও প্রায় একই বাজেটের 99 টাকা দামের প্ল্যান আছে। চলুন তুলনা করে দেখা যাক এয়ারটেল নাকি জিও কোন কোম্পানির প্ল্যানটি গ্ৰাহকদের জন্য বেশি লাভজনক।
Reliance Jio এর Rs 91 এর Plan
- জিওর সবচেয়ে সস্তা প্ল্যানের বর্তমান দাম 91 টাকা। আগে এই প্ল্যানের দাম ছিল 75 টাকা। এই প্ল্যানটি জিওফোন ইউজারদের জন্য প্রযোজ্য।
- রিলায়েন্স জিওর 91 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
- এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 3 জিবি ডেটা পাওয়া যায়। এই ডেটা ব্যবহারের কোনো দৈনিক এফইউপি লিমিট নেই।
- এছাড়াও জিওর 91 টাকার প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল ও 50টি এসএমএস পাওয়া যায়।
Airtel এর Rs 99 এর Plan
- এয়ারটেলের সবচেয়ে প্রিপেইড প্ল্যানের দাম আগে ছিল 79 টাকা। এটির দাম বর্তমানে 20 টাকা বাড়িয়ে 99 টাকা করে দেওয়া হয়েছে।
- এই প্ল্যানে কোনো এফইউপি লিমিট ছাড়াই ইউজারদের মোট 200 এমবি ডেটা দেওয়া হয়।
- এই প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায় না। তবে 99 টাকার রিচার্জে 99 টাকারই ফুল টকটাইম পাওয়া যায়।
- এছাড়া এয়ারটেলের 99 টাকার প্ল্যানে ভয়েস কলের জন্য 1 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয়।
নোট: তুলনা করলে দেখা যায় জিও এবং এয়ারটেলের প্ল্যানদুটি বেনিফিটের দিক থেকে যথেষ্ট আলাদা। জিওর প্ল্যানটি এয়ারটেলের প্ল্যানের তুলনায় 8 টাকা সস্তা। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও বেশি পরিমাণ ডেটা পাওয়া যায়। তবে এই প্ল্যানটি শুধুমাত্র জিওফোন ইউজারদের জন্য প্রযোজ্য, তাই একদিক থেকে এটি কিছুটা পিছিয়ে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










