Jio কে কিস্তিমাত দিয়ে চুপিসারে Airtel পেশ করল নতুন রিচার্জ প্ল‍্যান

কয়েক দিন আগে টেলিকম সেক্টরের অন‍্যতম কোম্পানি Airtel তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করে। এরপর ভোডাফোন আইডিয়া এবং অবশেষে জিও একে একে তাদের প্ল‍্যানের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়িয়েছে। আমরা স্পট করেছি এয়ারটেল তাদের প্ল‍্যানের দাম বৃদ্ধি করার পর চুপচাপ কিছু নতুন প্ল‍্যান তাদের লিস্টে জুড়ে দিয়েছে। কোম্পানির সাইট ও এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপে এই নতুন প্ল‍্যানগুলি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে over-the-top (OTT) অ্যাপ Disney+ Hotstar বেনিফিটযুক্ত Rs 599, Rs 838 ও Rs 3359 প্ল‍্যানের পাশাপাশি 449 টাকার প্ল‍্যান পেশ করা হয়েছে।

  • Airtel এর 599 টাকা দামের প্ল‍্যান: এই প্ল‍্যানে এক বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও 3GB করে ডেটা উপভোগ করা যায়।

  • Airtel এর 838 টাকা দামের প্ল‍্যান: কোম্পানির এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়, অর্থাৎ 56 দিনে মোট 112 জিবি ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে ফ্রি SMS, Airtel Thanks বেনিফিট ও এক বছরের জন্য ফ্রিতে Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়।
  • Airtel এর 3359 টাকা দামের প্ল‍্যান: কোম্পানির নতুন প্ল‍্যানগুলির মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ ভ‍্যালিডিটির প্ল‍্যান। এই প্ল‍্যানে এক বছর অর্থাৎ 365 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করে ইউজারদের দৈনিক 2 জিবি করে ডেটা দেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 730 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে ফ্রি SMS, Airtel Thanks বেনিফিট ও এক বছরের জন্য ফ্রিতে Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়।

  • Airtel এর 449 টাকা দামের প্ল‍্যান: এটি কোম্পানির যথেষ্ট আলাদা ধরনের একটি প্ল‍্যান। এই প্ল‍্যানে 2 জিবি বা 3 জিবির বদলে দৈনিক 2.5 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়।

Note: উপরোক্ত সবকটি প্ল‍্যানে গ্ৰাহকদের এয়ারটেল থ‍্যাঙ্কস বেনিফিট হিসেবে আমাজন প্রাইম ভিডিও মোবাইলের ট্রায়াল ভার্সন, উইংক মিউজিক, শাউ অ্যাকাডেমির এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন ও ফাস্ট‍্যাগে 100 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here