Jio এর নতুন কান্ড। মাত্র 1 টাকায় পেশ কোম্পানি করল Jio Rs 1 Plan, যার মধ্যে পাওয়া যাবে 30 দিনের ভ‍্যালিডিটি সহ এত ইন্টারনেট ডেটা

Reliance Jio যেদিন থেকে নিজের ট‍্যারিফ প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে, তখন থেকেই জিও ইউজাররা কোম্পানির উপরে অসন্তুষ্ট হয়ে আছে। গ্রাহকদের অভিযোগ যে আগে থেকে‌ই কোম্পানির নেট‌ওয়ার্ক, ইন্টারনেট স্পীড এবং অন‍্যান‍্য সার্ভিসে কমতি দেখা যাচ্ছে, আবার এখন রিলায়েন্স জিও নিজের প্ল‍্যান গুলির দাম বাড়িয়ে গ্রাহকদের বড়ো ঝাটকা দিয়েছে। কিন্তু এই সব কিছু‌র মাঝেই এখন জিও একটি এরকম প্ল‍্যান নিয়ে এসেছে, যেটি শুধুমাত্র কোম্পানির গ্রাহকদের‌ই না বরং অন‍্যান‍্য কোম্পানি গুলিকেও চিন্তা করতে বাধ্য করবে। কোম্পানি এখনো পর্যন্তের সবচেয়ে সস্তা শুধুমাত্র 1 টাকার Jio Rs 1 Plan পেশ করে সবাইকে অবাক করে দিয়েছে।

আরও পড়ুন: Ola S1 নাকি Simple One, জেনে নিন কোন Electric Scooter টি আপনার জন্য বেস্ট চয়েস?

Jio Rs 1 Plan

রিলায়েন্স জিও নিজের গ্রাহকদের উপহার দিয়ে খুবই সস্তা একটি প্ল‍্যান পেশ করেছে, যার শুধুমাত্র 1 টাকা। 1 টাকায় প্ল‍্যান Reliance Jio সর্বপ্রথম পেশ করেছে। এই প্ল‍্যানটি সম্পূর্ণ দেশের সবচেয়ে সস্তা প্ল‍্যান, যার বেনিফিট গুলি Airtel, Vodafone Idea এবং BSNL কার‌ও কাছেই পাওয়া যাবে না। কোম্পানি নিজের এই নতুন প্ল‍্যানটিকে Jio App এর মাধ্যমে লঞ্চ করেছে,যার মধ্যে দীর্ঘ ভ‍্যালিডিটি সহ দৈনিক কোনো ডেটা লিমিট ছাড়াই ইন্টারনেট ডেটার সুবিধা পাওয়া যাবে।

1 টাকায় এই সুবিধা গুলি পাওয়া যাবে

Reliance Jio এর এই 1 টাকার প্ল‍্যানের সুবিধা গুলির কথা বলা হলে এটি একটি প্রিপেইড প্ল‍্যান এবং এই রিচার্জটি যেকোনো সময়ে করা যাবে। এই প্ল‍্যানটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এই প্ল‍্যানের দীর্ঘ ভ‍্যালিডিটি। এই প্ল‍্যানটি শুধুমাত্র 1 টাকায় 30 দিনের ভ‍্যালিডিটি প্রদান করে। ইন্টারনেটে‌র কথা বলা হলে জিও 1 টাকায় ইউজারদের 100MB Data প্রদান করে, যা 4G স্পীডে ব‍্যবহার করা যাবে। এই 100 এমবি ডেটার ভ‍্যালিডিটি 30 দিন এবং ইউজাররা এই ডেটা সম্পূর্ণ ভ‍্যালিডিটি‌র যেকোনো সময়ে ব‍্যবহার করতে পারবে।

আরও পড়ুন: Jio এর বয়ান অনুযায়ী ভারতে 5G আসার আগেই দেশে 5G স্মার্টফোন ইউজার হতে চলেছে 100-150 মিলিয়ন

এখন আপনি হয়তো ভাবছেন যে 100 এমবি ডেটা খুবই কম হয়ে যাবে, কিন্তু তার আগে আপনাকে বলে দিই যে এই 100 এমবি ডেটা 4জি স্পীডে ব‍্যবহার করা যাবে এবং এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার ফোন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে কিন্তু তখন ইন্টারনেট স্পীড 64Kbps হয়ে যাবে। জিও ইউজাররা এই প্ল‍্যানটির যত খুশি রিচার্জ করতে পারবে এবং প্রত‍্যেক সময়ে রিচার্জের জন্য 1 টাকাই দিতে হবে। এই রিচার্জটির সুবিধা নীচে আপনাকে আপনাকে উদাহরনের মাধ্যমে বোঝানো‌ হলো।

Jio Rs 1 Plan এর রিচার্জ করলে গ্রাহক 30 দিনের জন্য 100 এমবি ডেটা পেয়ে যাবে। যদি ইউজার মনে করেন যে 100 এমবি ডেটা কম পড়বে তাহলে সে একবারে 5টি অথবা 10টি রিচার্জ করতে পারবে। এই হিসাব অনুযায়ী 10টি রিচার্জের জন্য 10 টাকা দেওয়ার পরে ইউজার 30 দিনের জন্য পুরো 1 জিবি ডেটা পেয়ে যাবে (100MB × 10 = 1GB)। এখানে আপনাকে মনে করিয়ে দিই যে জিওর 1 জিবি ডেটা প্ল‍্যানের দাম এখন 15 টাকা। এমতাবস্থায় এই প্ল‍্যানের মাধ্যমে গ্রাহকের 5 টাকা লাভ হবে।

আরও পড়ুন: আবার‌ও জ্বলে উঠলো Electric Scooter, দেখে নিন কতটা দাউ দাউ করে ধরেছে আগুন

নোট : এই খবরটি প্রকাশিত হ‌ওয়ার প্রায় দেড় দিন পরে রিলায়েন্স জিও নিজের মত বদল করে এই প্ল‍্যানটিতে বদল করেছে। এখন এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং ডেটা লিমিট বদলে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here