আবার‌ও জ্বলে উঠলো Electric Scooter, দেখে নিন কতটা দাউ দাউ করে ধরেছে আগুন

ভারতীয় বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রিক ভেহিকেলে‌র লঞ্চিং থেকে শুরু করে বিক্রি‌ও বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু এই সমস্ত ইলেকট্রিক ভেহিকেলে প্রশ্ন উঠতে‌ও শুরু করেছে। আপনার মনে আছে নিশ্চ‌ই যে কয়েক মাস আগেই আমরা ইলেকট্রিক স্কুটারে আগুন জ্বলে ওঠার এই ঘটনার সম্পর্কে তথ্য শেয়ার করেছিলাম। সেপ্টেম্বর মাসে ইলেকট্রিক স্কুটারে আগুন জ্বলে ওঠার প্রথম ঘটনা জানা গিয়েছিল, এরপরে আর‌ও দুই বার এরকম ঘটনা ঘটেছে। এখন আর‌ও একবার ইলেকট্রিক স্কুটারে আগুন জ্বলে ওঠার ঘটনা জানতে পারা গেছে। এই ঘটনাটিতে মুম্বাইয়ের আন্ধেরিতে সাহার ইভোলের ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে Jio এবং আপলোড স্পীডে বাজিমাত করল Vi, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

SaharaEVOLS X1 catches fire in Andheri

সেপ্টেম্বরে‌র পরে ইলেকট্রিক গাড়িতে আগুন লাগার এই ঘটনাটি চতুর্থ ঘটনা। এই ঘটনাটি কড়া সুরক্ষা নিয়মের কমতির সাথেই বর্তমান ইভি বাজারের গুনমান নিয়ন্ত্রণে‌র কমতি প্রকাশ করে। SaharaEVOLS সাহারা গ্রুপের সাবসিডিয়ারি এবং এর শুরু 2019 এ হয়েছিল। কোম্পানি বিগত দিনে সুপার‌ইকো অটোমোটিভের সাথে অংশিদারি করে 50,000 টু-হুইলার এবং 6,000 থ্রি-হুইলার গাড়ি উৎপাদন করার জন‍্য একটি এন্টারপ্রাইজের শুরু করেছে।

SaharaEVOLS সাহারা গ্রুপের সহায়ক কোম্পানি, যা 2019 এ EV স্পেসে প্রবেশ করেছে। কোম্পানি সুপার‌ইকো অটোমোটিভের সাথে 50,000 টু-হুইলার এবং 6,000 থ্রি-হুইলার গাড়ি উৎপাদন করার জন্য একটি অংশিদারি করেছে। এখন মুম্বাইয়ের আন্ধেরিতে এইরকম‌ই একটি SaharaEVOLs X1 ইলেকট্রিক স্কুটারে।আগুন লেগে গেছে। যোগাযোগ করার পরে সুপার‌ইকো অটোমোটিভ ঘটনাটি‌র তদন্ত করে কারন জানার চেষ্টা করছে সেটি বলেছে এবং এও জানিয়েছে যে কোম্পানি নিজেই গাড়ি তৈরি করে, কিন্তু ব‍্যাটারী অন‍্য এক কোম্পানির‌ থেকে ক্রয় করে।

আরও পড়ুন: BMW ভারতে লঞ্চ করল BMW iX ইলেকট্রিক SUV, মাত্র 6 সেকেন্ডে 0 থেকে 100Kmph স্পীড ধরতে সক্ষম এই গাড়ি

SaharaEVOLs এর ঘটনার সাথেই আগের ঘটনা গুলি গুনমান নিয়ন্ত্রণ করার কমতি সহ ব‍্যাটারি অনুচিত উপায়ে কেনার ঘটনা প্রদর্শন করে। ইটি হাইলাইটের অনুযায়ী, ভারতে লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারির উৎপাদন হয় না এবং অধিকাংশ আউটসোর্স ব‍্যাটারির আমদানি চিন থেকে ভারতে হয়। এমতাবস্থায় সুরক্ষা সুনিশ্চিত করার জন্য একটি সঠিক নিয়ন্ত্রক নিযুক্ত করা উচিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here