Jio ইউজারদের জন্য সুখবর, এখন Whatsapp এর মাধ্যমে করা যাবে রিচার্জ এবং পাওয়া যাবে এইসব সুবিধা

Reliance Jio খুব শীঘ্রই Whatsapp এর সাথে মিলিত হয়ে নিজের ইউজারদের একটি উপহার দিতে চলেছে। দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এবং মেটা (পূর্বে ফেসবুক) বুধবার জানিয়েছে যে জিও ইউজাররা খুব শীঘ্রই হোয়াটস‌অ্যাপের ব‍্যবহার করে রিচার্জ করতে পারবে। এইটুকু‌ই না এখন জিও ইউজাররা হোয়াটস‌অ্যাপেই সবজি এবং গ্রসারি‌ও অর্ডার করতে পারবে। মেটার ফিউল ফর ইন্ডিয়া 2021 ইভেন্টে এই তথ্যটি আকাশ আম্বানি জানিয়েছেন। আবার জিওমার্ট এবং হোয়াটস‌অ্যাপের পার্টনারশিপের সম্পর্কে আকাশ আম্বানি জানিয়েছেন “হোয়াটস‌অ্যাপের মাধ্যমে জিওমার্টে ডিজিটালি ক্রয় করা এখন একটি ম‍্যাসেজ পাঠানো‌র মতোই সহজ। এটি বাস্তবে উপভোক্তাদের জন্য ডিজিটালি ক্রয় করায় একটি ক্রান্তি।”

আরও পড়ুন: 10.5 ইঞ্চির বড় ডিসপ্লে এবং 7,040mAh Battery সহ লঞ্চ হল শক্তিশালী Samsung Galaxy Tab A8

মেটার ফিউল ফর ইন্ডিয়া 2021 ইভেন্টে এই কথাটি বলা হয়েছে, “হোয়াটস‌অ্যাপে জিও এমন একটি ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে সম্পূর্ণ ‘প্রিপেইড রিচার্জ’ খুব সহজ হয়ে যাবে, যেটিকে খুব শীঘ্রই শুরু করা হবে। এই ফিচারের মাধ্যমে উপভোক্তারা এমন সুবিধা পেতে চলেছে, যা তারা আগে কখনো পায়নি।” এই সুবিধা‌টি 2022 এ শুরু হয়ে যাবে। মেটার (ফেসবুক) চিফ বিজনেস অফিসার মার্ক লেভিন জিওর গ্রাহক সংখ্যা এবং অর্থনৈতিক পরিষেবার প্রশংসা করে জিজ্ঞাসা করেছে যে Whatsapp এর মাধ্যমে জিও মোবাইল রিচার্জ কিভাবে কাজ করছে। প্রশ্নের উত্তরে আকাশ আম্বানি বলেছেন যে Whatsapp এ জিওর রিচার্জ করা খুবই সহজ, এটি একটি দুটি স্টেপেই সম্পূর্ণ হয়ে যায়।

এই প্রক্রিয়া‌টির ফলে জিও উপভোক্তারা চিন্তা মুক্ত হয়ে গেছে। ইশা আম্বানি বৃদ্ধ নাগরিকদের কথা বলে জানিয়েছেন যে তাদের কখনো কখনো বাইরে গিয়ে রিচার্জ করা খুবই মুশকিলের হয়ে দাড়ায়, কিন্তু এখন Whatsapp এর মাধ্যমে জিওর রিচার্জ খুবই সুবিধা‌র হয়ে গেছে।

আরও পড়ুন: এখন সস্তা ফোনও চলবে আর‌ও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition)

মেটার (ফেসবুক) চিফ বিজনেস অফিসার মার্ক লেভিনের একটি প্রশ্নের উত্তরে ইশা আম্বানি বলেছেন “আমাদের বাবা মুকেশ আম্বানি‌র একটি স্বপ্ন ছিল যে লক্ষাধিক ছোট বিক্রেতাদের জিও এবং জিওমার্টে‌র মাধ্যমে ডিজিটালি সক্ষম বানানো। আমরা তার।স্বপ্ন‌টিকে পূরন করার জন্য আর‌ও এক কদম এগিয়ে গিয়েছি যেটি আমার এবং আকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here