Reliance Jio, Airtel এবং Vodafone Idea দেশের এই সময়ে টেলিকম সেক্টারের তিনটি প্রাইভেট টেলিকম কোম্পানি আছে। বিগত দিনে একের পর এক এই তিনটি কোম্পানিই নিজের প্ল্যানের দাম বাড়িয়ে ইউজারদের বড়ো ঝাটকা দিয়েছে। এই তিনটি কোম্পানিই Tariff Plan এর দাম বাড়িয়েছে এবং এখন এই কোম্পানি গুলির সার্ভিস ব্যবহার করার জন্য আগের তুলনায় 50 শতাংশ অধিক টাকা দিতে হবে। সাধারণ মানুষেরা এই কারনে বেশি চিন্তিত হয়ে পড়েছে যে এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায়। কিন্তু এইসব কিছুর মাঝেই আমরা Whatsapp এ একটি ম্যাসেজ পেয়েছি যেখানে বলা হয়েছে যে জিও, এয়ারটেল এবং ভিআইকে উচিত শিক্ষা শেখানোর জন্য আগামীকাল চার।ঘন্টা Mobile Phone Switch Off রাখার অ্যাপিল করা হয়েছে।
টেলিকম কোম্পানি গুলির খামখেয়ালির বিরুদ্ধে সাধারণ মানুষেরা স্বরব হয়ে প্রত্যেকের কাছে অ্যাপিল করেছে যে তারা যেন আগামীকাল সকাল 10 টা থেকে দুপুর 2 পর্যন্ত নিজের মোবাইল বন্ধ রাখে। এই ম্যাসেজটি হোয়াটসঅ্যাপে খুবই দ্রুত ভাইরাল হচ্ছে এবং লোকেরা একে অপরকে ম্যাসেজটি ফরোয়ার্ড করার সাথেই এটিকে Whatsapp Status এও দিচ্ছে। এই ম্যাসেজের শুরু কোথা থেকে হয়েছে এবং কে এই আন্দোলনের শুরু করেছে, সেই সম্পর্কিত কোনো তথ্যই এখনো জানা যায়নি।
ভাইরাল হচ্ছে এই ম্যাসেজটি:
এখানে কোন কিছু না বদলেই সেই ম্যাসেজটিকে দেওয়া হয়েছে:
““সমস্ত নাগরিকদের কাছে নিবেদন যে তারা এই আন্দোলনের সমর্থন করে আগামীকাল 10:00 টা থেকে 2:00 পর্যন্ত মোবাইল বন্ধ করে রাখুন। এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিওর নাম্বার 2 ঘন্টা বন্ধ রাখলে কোন ক্ষতি হবে না বরং সুবিধাই হবে। সমস্ত কোম্পানি গুলি নিজের রিচার্জের দাম বাড়িয়ে চলেছে, ফলে সমগ্র দেশবাসী চিন্তিত হয়ে পড়েছে। 299 টাকার বদলে 399 টাকা হয়ে যাওয়ার পরেও রিচার্জ করা বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। কারণ এখন সমস্ত কাজ মোবাইলে মাধ্যমেই হয়, এই জন্যেই আগামীকাল 10:00 থেকে 2:00 পর্যন্ত শুধুমাত্র 4 ঘন্টা মোবাইল বন্ধ করে রাখতে হবে। এই ম্যাসেজটিকে আরও একজনকে সেন্ড করুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।??????????””
Jio, Airtel এবং Vi এর খামখেয়ালির উপরে প্রশ্ন
ভাইরাল হওয়া এই অ্যাপিলের অরিজিন অর্থাৎ উৎস সম্পর্কে তো জানা যায়নি কিন্তু এই ম্যাসেজটি দেখে পরিস্কার বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির খামখেয়ালির উপরে প্রশ্ন করা হচ্ছে। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই তিনটি কোম্পানির রিচার্জের দাম বেড়ে গেছে এবং সাধারণ মানুষদের বাধ্যতামূলক কোম্পানি গুলির নতুন দামে রিচার্জ করতে হচ্ছে। মোবাইল ইউজারদের কাছে এখন আর কোন অপশনই নেই যারা তারা কম খরচের মোবাইল রিচার্জ করবে। এই ম্যাসেজের ফলে কোম্পানি গুলির উপরে কতটা প্রভাব পড়বে সেটা জানা নেই, কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কাছেও এরকম কোন ম্যাসেজ এসেছে কিনা?
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










