Snapdragon 680 চিপসেট, 13MP ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারিসহ লঞ্চ হল Oppo A36, জেনে নিন দাম

চীনের টেক কোম্পানি Oppo সম্পর্কে খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে তাদের Oppo A16K স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি গত বছর অর্থাৎ 2021 সালের নভেম্বর মাসে ফিলিপিন্সের মার্কেটে এই ফোনটি পেশ করেছিল। রিপোর্টে বলা হয়েছে কোম্পানির এই ফোনটি দেশের মার্কেটে 10,490 টাকা দামে সেল করা হতে পারে। একদিকে যখন কোম্পানির ভারতীয় ফ‍্যানরা Oppo A16K ফোনটি লঞ্চের অপেক্ষা করছে তখন অন‍্যদিকে কোম্পানি চীনে তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন Oppo A36 পেশ করেছে। কোম্পানির এই লেটেস্ট ফোনটি Snapdragon চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে না। ভারতের মার্কেটে এই ফোনটি কবে সেল করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A36 এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Oppo A36 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Oppo A36 ফোনটি 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.56 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। সেলফি ক‍্যামেরার জন্য এই ফোনের স্ক্রিনে পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ফোনের ডিসপ্লের তিন দিক অত‍্যন্ত পাতলা হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13MP প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 2MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

চীনের মার্কেটে Oppo A36 ফোনটি কোয়ালকমের Snapdragon 680 SoC এর সঙ্গে পেশ করা হয়েছে। এর পাশাপাশি এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমযুক্ত ColorOS 11.1 এ কাজ করে এবং এতে 8GB র‍্যাম ও 256GB স্টোরেজ আছে। এছাড়া প্রয়োজন হলে microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়ানো যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে।

Oppo A36 এর দাম

চীনের মার্কেটে Oppo A35 ফোনটি একটি বাজেট স্মার্টফোন হিসেবে পেশ করা হয়েছে। 8GB RAM ও 256GB স্টোরেজযুক্ত এই ফোনটি চীনে 1,599 CNY অর্থাৎ প্রায় 18,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here