গত বছর টেক কোম্পানি Realme তাদের প্রথম ট্যাবলেট ডিভাইস হিসেবে Realme Pad লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি মিনি ট্যাব হিসেবে একটি নতুন ট্যাবলেট পেশ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এই ট্যাবলেটটি লিস্টেড হওয়ার ফলে এর মডেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। শীঘ্রই ভারতের মার্কেটে এই ট্যাবলেট Realme Pad Mini নামে লঞ্চ করা হতে পারে। এই পোস্টে আমরা আপকামিং Realme Pad Mini এর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব।
Realme Pad Mini এর স্পেসিফিকেশন
Realme Pad Mini ট্যাবলেটটি Realme RMP2105 মডেল নাম্বারের সঙ্গে থাইল্যান্ডের NBTC এবং ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। NBTC সার্টিফিকেশন থেকে এই ট্যাবলেটের মডেল নাম্বার জানা গেছে। অন্যদিকে BIS লিস্টিং দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ট্যাবলেট ভারতেও লঞ্চ করা হবে। এই আপকামিং রিয়েলমি ট্যাবলেট সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।
ইতিমধ্যে Geekbench লিস্টিঙেও এই ট্যাবলেট দেখা গেছে। গীকবেঞ্চে বেঞ্চমার্কিং টেস্টে Realme Pad Mini সিঙ্গেল কোর টেস্টে 363 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1,330 পয়েন্ট পেয়েছে। Geekbench লিস্টিং থেকে জানা গেছে Realme Pad Mini তে UNISOC প্রসেসর, 3GB র্যাম এবং Android 11 অপারেটিং সিস্টেমের মতো আকর্ষণীয় ফিচার থাকবে।
এখনও পর্যন্ত এই আপকামিং ট্যাবলেটের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এটুকুই জানা গেছে। তবে আমরা মনে করছি লঞ্চের আগে Realme Pad Mini সম্পর্কে বিভিন্ন তথ্য লিকের মাধ্যমে জানা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











