Airtel এর কারচুপি, 2999 টাকা এবং 3359 টাকার প্ল‍্যানে পাওয়া যাচ্ছে এক‌ই বেনিফিট

ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যান‍্য কোম্পানির পাশাপাশি এয়ারটেল‌ও গত ডিসেম্বর মাসে তাদের প্ল‍্যানের দাম বাড়িয়েছিল। এর ফলে খুব স্বাভাবিক ভাবেই কোম্পানির গ্ৰাহকরা কোম্পানির ওপর যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছেন। কিন্তু এবার কোম্পানি এমন এক কারচুপি করে বসেছে যা শুনে যে কোনো সাধারণ মানুষ হতবাক হতে বাধ‍্য। Airtel এর অফিসিয়াল ওয়েবসাইটে যথাক্রমে 2999 টাকা এবং 3359 টাকা দামের দুটি প্ল‍্যান লিস্টেড রয়েছে। সামান্য হিসাব করলেই দেখা যায় এই দুটি প্ল‍্যানের মধ্যে দামের পার্থক্য 360 টাকা। এবার সবচেয়ে বড় কথা হল এই দুটি প্ল‍্যানের বেনিফিট একদম এক‌ই রকম। এই দুটি প্ল‍্যানে দাম ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তফাৎ নেই।

Airtel এর 2999 টাকা এবং 3359 টাকার রিচার্জ প্ল‍্যান

কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি তাদের মোবাইল অ্যাপেও 2999 টাকা এবং 3359 টাকা দামের প্ল‍্যানদুটি লিস্টেড রয়েছে। উভয় প্ল‍্যানে 365 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 730 জিবি ডেটা উপভোগের সুযোগ রয়েছে। এছাড়াও এই প্ল‍্যানে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে SMS এর সুবিধা পাওয়া যায়। এই দুটি প্ল‍্যানে এক মাস করে Amazon Prime Video Mobile এর ফ্রি সাবস্ক্রিপশন, 3 মাসের জন্য Apollo 24/7 Circle, Shaw Academy এর অনলাইন কোর্স, FASTag এর ক্ষেত্রে Rs 100 টাকা ক‍্যাশব‍্যাক এবং Wynk Music এর বেনিফিট আছে। এছাড়াও এতে একদম বিনামূল্যে Rs 499 দামের Disney Plus Hotstar Mobile subscription পাওয়া যায়।

airtel-rs-2999-plan-vs-rs-3359-plan-696x378

জানিয়ে রাখি কয়েক দিন আগে কোম্পানি তাদের 2999 টাকা দামের প্ল‍্যানটি আপডেট করেছিল। অথচ ভেবে অবাক হতে হয় যখন কোম্পানির সাইট, অ্যাপ এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এক‌ই নাম্বারে দুটি রিচার্জ‌ই করার চেষ্টা করা হয় তখন দুটি প্ল‍্যান‌ই তালিকাভুক্ত দেখানো হয়েছে।

Airtel এর ভুল

যখন 2999 টাকা এবং 3359 টাকা দামের উভয় প্ল‍্যানে এক‌ই বেনিফিট পাওয়া যায় সেক্ষেত্রে 2999 টাকার প্ল‍্যানটি রিচার্জ করানোই বেশি বুদ্ধিমানের কাজ। অথচ এটা ভেবে সত্যি অবাক হতে হচ্ছে যে হুবহু এক‌ই বেনিফিট কোম্পানির দুটি আলাদা দামের প্ল‍্যানে কেন দেওয়া হচ্ছে। এছাড়া উভয় প্ল‍্যান তিন সপ্তাহের‌ও বেশি সময় ধরে লিস্টেড রয়েছে এবং এতে কোনো পরিবর্তন‌ও করা হয়নি। আমাদের ধারণা বর্তমানে কোম্পানি হয়তো 3359 টাকা দামের প্ল‍্যানটি বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে নয়তো 2999 টাকার প্ল‍্যানে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া নিছকই একটি ভুল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here