এবার ধামাকাদার প্ল্যান নিয়ে হাজির Airtel, 200Mbps স্পিড সহ আনলিমিটেড ডেটা ছাড়াও থাকছে আরও অনেক সুবিধা!

গত বছর Airtel মোবাইল প্ল্যানের জন্য Black all-in-one সার্ভিস পেশ করেছিল। লঞ্চ করার সময়, কোম্পানি এই সার্ভিসের মধ্যে 998 টাকা, 1,349 টাকা, 1,598 টাকা এবং 2,099 টাকার প্ল্যান গুলো নিয়ে এসেছিল। তবে এই প্ল্যান গুলো কোম্পানি পোস্টপেইড রিচার্জ প্যাকের অধীনে চালু করেছিল। কিন্তু, এখন Airtel তাদের পোর্টফোলিওতে নতুন Fixed Black Plan যোগ করেছে। এই প্ল্যানে আনলিমিটেড ফাইবার, এয়ারটেল ল্যান্ডলাইন কানেকশন এবং OTT পরিষেবার সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই ব্ল্যাক প্ল্যানে গ্রাহকরা আরও কী কী সুবিধা পাবেন সেটা আপনাদের এই পোস্টে বিস্তারিত জানাবো।

Airtel Black 1099 Plan

Airtel Black হল 1099 টাকার একটি মাসিক ভ্যালিডিটি প্ল্যান। এই রিচার্জে এয়ারটেল ফাইবার কানেকশন এর মাধ্যমে 200 Mbps পর্যন্ত স্পিড সহ আনলিমিটেড ইন্টারনেট এর সুবিধা পাওয়া যাবে। ইউজাররা Airtel ল্যান্ডলাইন কানেকশন এর মাধ্যমে আনলিমিটেড কলের সুবিধাও পাবেন। এছাড়াও, এই রিচার্জে আপনারা OTT সুবিধাগুলিও পাবেন। যেমন- এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন (Amazon Prime Video) এবং এক বছরের এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ (Airtel Xstream) সাবস্ক্রিপশন ইত্যাদি।

আগ্রহী ক্রেতারা এয়ারটেল ব্ল্যাক এর 1099 টাকার রিচার্জের সাথে 350 টাকায় এয়ারটেল ল্যান্ডলাইন কানেকশন এর পাশাপাশি DTH কানেকশনও পেতে পারেন। অন্যান্য এয়ারটেল ব্ল্যাক রিচার্জের মতো, 1099 টাকার প্যাকটি পোস্টপেইড সিম কার্ডের জন্য কার্যকরী নয়।

Airtel Black কি?

Airtel Black পরিষেবা সম্পর্কে কথা বলতে গেলে, এটি এমন একটি সুবিধা যেখানে কোম্পানি তাদের পণ্য বা পরিষেবার জন্য গ্রাহকদের একটি একক বিল দেয়। শুধু তাই নয়, কাস্টমার কেয়ারে কল করলে যাতে কম সময় লাগে, সেইজন্য কোম্পানিটি এয়ারটেল ব্ল্যাক গ্রাহকদের জন্য আলাদা কাস্টমার কেয়ার টিম রেখেছে।

 

 

 

 

 

 

 

Airtel 5G লঞ্চের তারিখ

যদিও এখনও পর্যন্ত Airtel এর তরফে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তবে ভারতে এই বছরই এয়ারটেল 5G চালু হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি, কোম্পানি জানিয়েছিল যে তাদের 5G নেটওয়ার্ক প্রস্তুত আছে এবং স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার 2-3 মাসের মধ্যে রোলআউট শুরু হয়ে যাবে। মে মাসে স্পেকট্রাম নিলাম হওয়ার কথা আছে। সেই টাইমলাইনের উপর ভিত্তি করে, আমরা আশা করতে পারি যে আগস্টের মধ্যে ভারতে Airtel 5G চালু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here