নিজের ভুল সত্ত্বেও রিফান্ড দেয়নি কোম্পানি, এবার 20 টাকার পরিবর্তে গ্রাহককে 1020 টাকা দিতে হবে Airtel কে

সম্প্রতি টেলিকম কোম্পানি Vodafone কে গ্রাহকের নম্বর বন্ধ করার জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এবার অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছে Airtel এর সাথে। এয়ারটেল গ্রাহককে তার 20 টাকা ফেরত দিতে অস্বীকার করেছিল, তার পরে গ্রাহক এই বিষয়ে গ্রাহক ফোরামে অভিযোগ করেছিলেন এবং আদালতের রায়ে বলা হয়েছিল যে Airtel কে এবার 50 গুণ বেশি টাকা দিতে হবে। কোথায় ভুল হয়েছিল কোম্পানির? যার জন্য তাদের রিফান্ড না দিয়ে 50 গুণ বেশি টাকা দিতে হয়েছে, জেনে নেব এই পোস্টে।

সম্প্রতি ভারতীয় টেলিকম কোম্পানি Vodafone কে গ্রাহকের নম্বর বন্ধ করার জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এবার তেমনই ঘটনা ঘটেছে এয়ারটেলের সঙ্গে। আসলে, এয়ারটেল গ্রাহককে তার 20 টাকা ফেরত দিতে অস্বীকার করেছিল, তার পরে গ্রাহক এই বিষয়ে গ্রাহক ফোরামে অভিযোগ করেন এবং আদালতের রায়ে বলা হয়েছে যে Airtel কে এখন 50 গুণ বেশি টাকা দিতে হবে।

এই ছিল পুরো বিষয়

আসলে বেঙ্গালুরুর Doddakannelli এর বাসিন্দা, এএম হুসেন শরীফ নামের এক ব্যক্তি , 7 আগস্ট 2021 তারিখে তার এয়ারটেল নম্বরে 49 টাকা দিয়ে 20 টাকার অনলাইন রিচার্জ করেছিলেন। রিচার্জ করার পরে, তিনি একটি মেসেজ পান যে তার নম্বরে 14.95 টাকার টক-টাইম পাওয়া গেছে। রিচার্জ করা এবং মেসেজ পাওয়ার পরেও, ওই ব্যক্তির নম্বরে ইনকামিং এবং আউটগোয়িং কলগুলি বন্ধ ছিল। এর পরে হুসেন একটি মেসেজ পান যে তার প্রিপেইড পরিষেবার জন্য 20 টাকার রিচার্জটি ভ্যালিড নয়।

এই মেসেজটি পাওয়ার পরে, ওই ব্যক্তি সরাসরি ব্যাঙ্গালোরের একটি এয়ারটেল কাস্টমার কেয়ারে যান, যেখানে তাকে বলা হয়েছিল যে তিনি যে তিনি 49 টাকার যেই প্ল্যানটি ব্যবহার করছিলেন সেটি এখন বন্ধ হয়ে গেছে এবং তাকে 79 টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে। এর পরে হুসেন কোম্পানির কাছে 20 টাকার টকটাইম রিচার্জ ফেরত চেয়েছিলেন। কিন্তু, যখন হুসেন শরীফ মনে করেন যে টেলিকম কোম্পানি তার 20 টাকা ফেরত দেবে না, তখন তিনি শান্তিনগরে District Consumer Disputes Redressal forum এ এপ্রোচ করেন এবং Bharti Airtel বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

5 মাস পর্যন্ত চলেছিল শুনানি

গত বছর, হুসেনের মামলার শুনানি হয়েছিল, যেখানে তিনি নিজেই প্রতিনিধিত্ব করেছিলেন এবং বলেছিলেন যে যখন এমন কোনও প্ল্যান নেই, তখন এয়ারটেল কীভাবে তার নম্বরে 20 টাকা রিচার্জ করল? একইসঙ্গে হুসেইন একাধিক আইনি নোটিশ পাঠানোর পরও কোম্পানির পক্ষে কেউ আদালতে আসেননি।

পাঁচ মাস ধরে চলা শুনানির পর, বেঙ্গালুরু কনজিউমার কোর্টের একজন বিচারক গ্রাহকের ই-মেইলকে প্রমাণ হিসেবে বিবেচনা করে রায় দেন যে কোম্পানি গ্রাহকের 20 টাকা গ্রহণ করেছে। এর পরে, 5 এপ্রিল 2022-এ আদালত আদেশ দেয় যে গ্রাহকের 20 টাকা ফেরত ছাড়াও এয়ারটেলকে ক্ষতিপূরণের জন্য 500 টাকা এবং আদালতের খরচের জন্য 500 টাকা দিতে হবে। আর সেই হিসেবে 20 টাকার রিফান্ড না দেওয়ায় কোম্পানিকে এবার গ্রাহককে 50 গুণ অর্থাত্‍ 1020 টাকা দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here