মাত্র 66 টাকায় 28 দিনের জন্য অতিরিক্ত 28 জিবি ডেটা! জিওকে টেক্কা দিতে অনবদ্য প্ল্যান নিয়ে হাজির Airtel

ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে এগিয়ে থাকতে প্রায়শই দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয় টেলিকম সংস্থা গুলো। সমস্ত কোম্পানি নিজেদেরকে অন্যদের থেকে সেরা বলে এবং আরও বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতে সস্তায় অধিক সুবিধাযুক্ত প্ল্যান নিয়ে আসে। Reliance Jio, Airtel এবং Vi এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি হয় তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম অন্য কোম্পানির তুলনায় কম রাখার চেষ্টা করে অথবা অন্য কোম্পানির তুলনায় তাদের প্ল্যানে অধিক সুবিধা দেয়৷ ভারতীয় মোবাইল ইউজারদের কখন কোন সুবিধার প্রয়োজন সেই কথা মাথায় রেখে এই টেলিকম কোম্পানিগুলো তাদের প্ল্যান এ পরিবর্তন করে।

বর্তমানে ভারতে Indian Premier League এর ক্রেজ চারিদিকে বেড়েই চলছে। টাটা আইপিএল 2022 তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সিরিজের শেষ ম্যাচটিও এই মাসে অর্থাৎ মে মাসে শেষ হবে। OTT প্ল্যাটফর্ম ডিজনি + হটস্টারে আইপিএল হিন্দিতে সরাসরি দেখানো হয় এবং সেই কারণে ডিজনি + হটস্টার দর্শকের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। আর টেলিকম কোম্পানিগুলোও এই বিষয়টি মাথায় রেখে তাদের নতুন প্ল্যান নিয়ে আসছে। যেখানে, প্রথমে রিলায়েন্স জিও এবং তারপরে এয়ারটেল এমন নতুন মোবাইল রিচার্জ প্ল্যান চালু করেছে যা Disney + Hotstar মোবাইলের 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এই পোস্টে আমরা Jio এবং Airtel-এর এই মোবাইল প্ল্যানগুলির তুলনা করেছি৷

Jio Recharge Plan

Reliance Jio লেটেস্ট যেই মোবাইল রিচার্জ প্ল্যানটি পেশ করেছে সেই প্ল্যানের দাম 333 টাকা। এই প্ল্যানটি প্রিপেইড ইউজারদের জন্য চালু করা হয়েছে যার ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাচ্ছে যা দৈনিক ভ্যালিডিটি সহ দেওয়া হয়েছে। প্রতিদিন 1.5 জিবি অনুসারে, এই প্ল্যান চলাকালীন Jio ইউজাররা মোট 42 GB 4G ইন্টারনেট ডেটা পাবেন। এর সাথে, কোম্পানি Jio-এর 333 টাকার প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও দিচ্ছে।

কলিং সুবিধার কথা বলতে গেলে, এই রিচার্জ প্ল্যানটি কলিং এর জন্য সম্পূর্ণ ফ্রি। Jio গ্রাহকরা এই প্ল্যানে ফ্রি তেই কল করতে পারেন এবং সারা দেশে যেকোনো মোবাইল নম্বরে আনলিমিটেড কথা বলতে পারেন। এই কলিং ফেসিলিটি সমস্ত নেটওয়ার্ক এবং অপারেটরে সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়াও এই প্ল্যানটির সাথে MyJio, JioSaavn, JioTV, JioCinema, JioMart এবং JioMeet সহ সমস্ত Jio মোবাইল অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়।

Airtel Recharge Plan

Jio প্ল্যানটি চালু করার পরের দিন, Airtel ও একটি নতুন প্রিপেড মোবাইল রিচার্জ প্ল্যান চালু করেছে। এই Airtel প্ল্যানটি 399 টাকা দামে পেশ করা হয়েছে যার ভ্যালিডিটি 28 দিন। ডেটা সুবিধার কথা বলতে গেলে, Airtel কোম্পানি এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5 GB 4G ইন্টারনেট ডেটা দিচ্ছে। প্রতিদিন 2.5 জিবি অনুযায়ী, এয়ারটেল ইউজাররা এই প্ল্যানে মোট 70 জিবি 4G ডেটা পাবেন।

এয়ারটেলের এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলের সাথে আসে, এই প্ল্যানে আপনারা সারা দেশে যেকোনো নম্বরে আনলিমিটেড কথা বলতে পারবেন। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 100টি SMS দেওয়া হচ্ছে। অন্যান্য সুবিধার মধ্যে এই প্ল্যানে, Airtel 1 মাসের Amazon Prime Video ME ট্রায়াল, Apollo 24×7 Circle, Shaw Academy এবং Wynk Music এর পাশাপাশি Hellotunes-এর ফ্রি পরিষেবা প্রদান করছে।

Jio Rs 333 vs Airtel Rs 399

Jio এবং Airtel-এর এই দুটি প্ল্যানই 3 মাসের Disney + Hotstore সাবস্ক্রিপশন অফার করছে, যা এই মোবাইল রিচার্জ প্ল্যানগুলির প্রধান ইউএসপি। অন্যদিকে, আপনি যদি দুটি প্ল্যানের তুলনা করেন, তাহলে এয়ারটেলের প্ল্যানটি Jio রিচার্জ প্ল্যানের চেয়ে ব্যয়বহুল। Jio-এর প্ল্যান মাত্র 333 টাকায় পাওয়া যাচ্ছে আর Airtel এর প্ল্যানটি 399 টাকায় আনা হয়েছে। অর্থাৎ দামের নিরিখে, Jio প্ল্যানটি Airtel এর তুলনায় 66 টাকা সস্তা।

দামের দিক রিলায়েন্স জিও সস্তা হলেও ইন্টারনেট ডেটার দিক থেকে Jio, Airtel এর থেকে পিছিয়ে আছে। যেখানে Jio তার প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডেটা দিচ্ছে, সেখানে Airtel প্রতিদিন 2.5 GB ডেটা দিচ্ছে। এই প্ল্যানগুলিতে, Jio ইউজাররা মোট 42 GB ডেটা (1.5 x 28) পাচ্ছেন, যেখানে Airtel ইউজাররা 70 GB ডেটা (2.5 x 28) পাচ্ছেন। অর্থাৎ Jio-এর তুলনায় Airtel গ্রাহকরা 28GB অতিরিক্ত ডেটা পাচ্ছেন। হিসেব করে দেখলে এই অতিরিক্ত 28 জিবি ডেটার জন্য খরচ হচ্ছে মাত্র 66 টাকা, যা একটি ভাল ডিল বলা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here