16GB Ram এবং 50MP Camera-এর সাথে তুলকালাম করতে এলো OnePlus 10T 5G, জেনে নিন বিস্তারিত

OnePlus 10T 5G India Launch: মোবাইল ফোন নির্মাতা কোম্পানি OnePlus তাদের নতুন স্মার্টফোন OnePlus 10T ভারতীয় মার্কেট সহ গ্লোবাল মার্কেটে পেশ করে দিয়েছে। কোম্পানি এই ফোনটির লঞ্চের জন্য নিউইয়র্কে একটি বড়ো ইভেন্টের আয়োজন করেছে, সেখানে T-সিরিজে এই নতুন এবং দুর্দান্ত স্মার্টফোনটকে (OnePlus 10T Price) পেশ করা হয়েছে। যদি ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনটি‌কে Qualcomm Snapdragon 8+ Gen1 চিপসেট, 150W ফাস্ট চার্জিং সাপোর্ট, নাইটস্কেপ 2.0, 120Hz Fluid AMOLED ডিসপ্লে, HyperBoot Gaming Engine 3.0 এবং 3.D কুলিং সিস্টেমের সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশনের সমন্ধে ডিটেইলসে আলোচনা করা হয়েছে।

OnePlus 10T-এর দারুন ডিজাইন

OnePlus 10T-এর ডিজাইনের কথা বলা হলে কোম্পানি এই ফোনটিকে 360-degree antenna design-এ পেশ করেছে। এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল কাটআউটে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোনের তিনটি কোনা বেজল লেস এবং বটমে হালকা চিন পার্ট দেওয়া হয়েছে। আবার এই ডিভাইসে ট্রিপল রেয়ার ক্যামেরা সেন্সর Hasselblad ব্র্যান্ডিং সহ দেওয়া হয়েছে। এই ফোনের বটমে টাইপ-সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। এছাড়া সুরক্ষার জন্য OnePlus 10T ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে।

OnePlus 10T-এর বাক্সে কি কি পাওয়া যাবে?

  • এই ফোনের বাক্সে 160W SUPERVOOC Power Adapter সহ Type-C Cable
  • কুইক স্টার্ট গাইড
  • ওয়েলকাম লেটার
  • সেফটি ইনফরমেশন এবং ওয়ারেন্টি কার্ড
  • স্ক্রিন প্রটেক্টর (pre-applied) এবং প্রটেক্টিভ কেস
  • সিম ট্রে ইজেক্টার

OnePlus 10T-এর ফিচার এবং স্পেসিফিকেশনের

ডিসপ্লে: OnePlus 10T ফোনে কোম্পানির পক্ষ থেকে 6.7-ইঞ্চির FHD+ display দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি 120Hz refresh rate সাপোর্ট করে। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 950 nits, রেজ্যুলেশন 2412 x 1080 (394 পিক্সেল প্রতি ইঞ্চ), আস্পেক্ট রেশিও 20.1:9 এবং ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস 5 প্রটেকশন যুক্ত। এছাড়া OnePlus 10T-এর ডিসপ্লেটি অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট (120 Hz / 90 Hz / 60 Hz adaptive) সাপোর্ট করে। এছাড়া OnePlus 10T-এর ডিসপ্লেটি HDR10+ সার্টিফাইড, ফলে ছবি খুব পরিষ্কার দেখায়।

ডিসপ্লে ফিচারের কথা বলা হলে Eye Comfort, Image Sharpener, Video Color Enhancer Screen Color Mode, Auto Brightness, Manual Brightness, Screen Color, Temperature Bright, HDR Video Mode, Dark Mode এবং Vibrant Color Effect Pro দেওয়া হয়েছে।

প্রসেসর এবং র‍্যাম/স্টোরেজ: এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য কোম্পানি এই ফোনে লেটেস্ট Snapdragon 8+ Gen 1 Mobile Platform দিয়েছে। পাঠকদের বলে দিই যে Snapdragon 8 Gen 1 চিপসেটটি গত বছরের Snapdragon 888 SoC-এর তুলনায় চার গুন ফাস্ট AI পারফরমেন্স প্রদান করে। এছাড়া এই প্রসেসরের গ্রাফিক্স 30% ফাস্ট এবং 25% বেশি পাওয়ার এফিসিয়েন্ট। Snapdragon 8 Gen 1 কম্প‍্যাটিবল নেটওয়ার্কে 10 গিগাবাইট ডাউনলোড স্পিডে প্রদান করা দুনিয়ার প্রথম 5জি মডেল – RF সলিউশন।

এছাড়া OnePlus 10T ফোনে 16GB-এর LPDDR5 RAM এবং 256GB-এর UFS 3.1 two-lane storage2 দেওয়া হয়েছে। মেমোরি অপটিমাইজেশনের সাথে ওয়ানপ্লাস 10T ফোনটি 16 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজের সাথে ইউজাররা প্রায় 35-এর অধিক অ্যাপ্লিকেশন ব‍্যবহার করতে পারবে।

ক্যামেরা: OnePlus 10T-এর পিছন দিকে ব্যাক এলইডি ফ্ল্যাশের সাথে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের রেয়ারে f/1.8 অ্যাপার্চার সহ 50MP Sony IMX766 প্রাইমারি OIS সাপোর্ট ক্যামেরা, f/2.2 অ্যাপার্চারের সাথে 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চার সহ 16MP ফ্রন্ট ফেসিং স্ন্যাপার দেওয়া হয়েছে।

ক্যামেরা বিশেষত্বের কথা বলা হলে এই ফোনের ক্যামেরাতে নাইটস্কেপ 2.0, আল্ট্রা HDR, Smart Scene Recognition Portrait Mode এবং প্রো মোড, দীর্ঘ এক্সপ্লোজার ডুয়াল-ভিউ ভিডিও, ব্রিনো স্ক‍্যান এবং মুভি মোডের মত ফিচার দেওয়া হয়েছে।

ব্যাটারি: 150W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এই ফোনে 4,800mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও বক্সের মধ্যে একটি 160W-এর চার্জার দেওয়া হয়, OnePlus-এর অনুযায়ী, OnePlus 10T ফোনটি 19 মিনিটে ফুল চার্জ করে দিতে সক্ষম।

অপারেটিং সিস্টেম এবং কানেক্টিভিটি ফিচার: কানেক্টিভিটির কথা বলা হলে ফোনে ওয়াই ফাই 6, ব্লুটুথ 5.2, 5জি সেলুলার নেটওয়ার্ক, ডুয়াল স্টিরিও দেওয়া হয়েছে। এছাড়া Android 12 আধারিত OxygenOS 12.1 স্কিনে কাজ করে। এরসাথে OnePlus-এর OnePlus 10T-এর জন্য তিনটি OAS আপডেট এবং চার বছরের সুরক্ষার দাবি করেছে।

OnePlus 10T-এর দাম এবং সেল

ভারতে OnePlus 10T-এর দাম শুরু 49,999 টাকা এবং এই ফোনটি‌কে আগস্ট মাস থেকে Amazon এবং OnePlus-এর অধিকারিক ওয়েব সাইট থেকে কেনা যেতে পারে। ক্রেতারা এই ফোনটি‌কে দুটি কালার অপশনে, যথা : মুনস্টন ব্ল্যাক এবং জেড গ্রিন এই দুটি কালারে কিনতে পারেন। এই ফোনটিকে তিনটি স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 8GB/128GB-এর দাম 49,999 টাকা, 12GB/256GB-এর দাম 54,999 টাকা এবং 16GB/256GB-এর দাম 59,999 টাকা।

OnePlus 10T ফোনটি ICICI এবং SBI ব্যাংকের কার্ড থেকে কিনলে ইউজাররা 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এই হিসাবে 8GB/128GB ইউনিটের অ্যাফেক্টিভ দাম 44,999 টাকা, 12GB/256GB মডেলের দাম 49,999 টাকা এবং 16GB/256GB ভেরিয়েন্টের দাম 54,999 টাকা হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here