মার্কেটে লঞ্চ হয়েছে Nokia এর নতুন তিনটি স্মার্টফোন। এই মোবাইল ফোনগুলি IFA 2022-এর মঞ্চ থেকে পেশ করা হয়েছে যা Nokia C31, Nokia X30 5G এবং Nokia G60 5G নামে লঞ্চ হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Nokia G60 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম জানাবো।
Nokia G60 5G এর দাম
Nokia G60 5G ফোন তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4 GB RAM + 64 GB স্টোরেজ, 4 GB RAM + 128 GB স্টোরেজ এবং 6 GB RAM + 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে। Nokia G60 5G ফোনের দাম শুরু প্রায় 25,000 টাকা থেকে।
Nokia G60 5G এর স্পেসিফিকেশন
Nokia G60 5G ফোনটি একটি 6.58-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলের স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি করা হয়েছে যা 120Hz রিফ্রেশরেট এ কাজ করে এবং 500নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে Corning Gorilla 5 দ্বারা প্রোটেকটেড। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে।
Nokia G60 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপথ সেন্সরের সাথে কাজ করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Nokia G60 5G ফোনটি ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি। কোম্পানি এই ফোনটি IP52 রেটিং সহ পেশ করেছে, যা ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে রক্ষা করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










