শাওমি তাদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মি সিরিজে নতুন স্মার্টফোন মি 8, মি 8 এক্সপ্লোরার এডিশন এবং মি 8 এসই লঞ্চ করেছে। ফোনগুলি ভারতে কবে আসবে সে বিষয়ে কোম্পানির কাছ থেকে কোনো তথ্য জানানো হয়নি তবে একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে আগামী মাসে ভারতে মি 8 এসই স্মার্টফোনটি লঞ্চ হবে। খবর পাওয়া গেছে ফোনটির ভারতে নাম হবে মি 8আই।
বিবম নামে একটি ওয়েবসাইটে বলা হয়েছে জুলাই মাসের মধ্যেই শাওমি তাদের নতুন স্মার্টফোন মি 8 এসই ভারতে লঞ্চ করবে। রিপোর্টে বলা হয়েছে মি 8 এসই ফোনটি ভারতে মি 8আই নামে লঞ্চ করা হতে পারে। দেশে ফোনটির দাম 18,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত রাখা হতে পারে। রিপোর্ট অনুযায়ী মি 8আই অর্থাৎ মি 8 এসই এর সঙ্গে শাওমি মি ব্যান্ড 3 ও ভারতের স্মার্টফোন বাজারে লঞ্চ করা হতে পারে।
শাওমি মি এসই প্রথম স্মার্টফোন যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। ফোনটির 4 জিবি এবং 6 জিবির দুটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। দুটি ফোনেই 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। শাওমি মি 8 এসই তে 5.88 ইঞ্চির এমোলেড বেজল লেস ডিসপ্লে আছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও আছে।
ফোটোগ্রাফির জন্য এতে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। দুটি ক্যামেরা সেটআপেই এআই টেকনিক সাপোর্ট করে। 4জি ভোলটিই, ওয়াইফাই, এনএফসি ও ইউএসবি টাইপ সি এর সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,120 এমএএইচ ব্যাটারী আছে।
এখনও পর্যন্ত শাওমির পক্ষ থেকে মি 8 এসই ভারতে লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। যতদিন না কোম্পানির তরফ থেকে কিছু বলা হচ্ছে ততদিন ভারতে ফোনটির লঞ্চ একটি বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।










