19GB RAM এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল POCO F5 স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • অফারসহ এই ফোনটি মাত্র 23,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • Virtual RAM এর সঙ্গে এতে মোট 19GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।
  • ফোনটির সঙ্গে 2 বছরের কোম্পানি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

পোকো আজ ভারতে তাদের ‘এফ’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে এই প্রথম কোনো ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 2 চিপসেটের সঙ্গে পেশ করা হল। এই নতুন ফোনে স্টাইলিশ লুক, সুন্দর ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। আরও পড়ুন:15 মে ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন

পোকো এফ5 5জির দাম

  • 8GB RAM + 256GB Memory = 29,999 টাকা
  • 12GB RAM + 256GB Memory = 33,999 টাকা

ভারতে POCO F5 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার আইসিআইসিআই ব্যাঙ্ক অফার এবং 3,000 টাকারই এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। সমস্ত অফার প্রয়োগ করে দুটি মডেলের এফেক্টিভ দাম যথাক্রমে 23,999 টাকা এবং 27,999 টাকা পড়বে। এছাড়া এক্সচেঞ্জ অফারে পুরনো পোকো ফোন দিলে অতিরিক্ত 1,000 টাকার লাভ পাওয়া যাবে। শপিং সাইট ফ্লিপকার্টে আগামী 16 মে থেকে ফোনটির সেল শুরু হবে।

পোকো এফ5 5জির ফিচার

  • Dynamic RAM Expansion 3.0 ফিচার ব্যাবহার করে ফোনের ইন্টারনাল RAM এর সঙ্গে আরও 7GB RAM যোগ করা যায়।
  • LiquidCool Technology 2.0 এর মাধ্যমে ফোনের তাপমাত্রা 35% পর্যন্ত কমানো যায়।
  • পোকো এফ5 5জির রেয়ার ক্যামেরা সেটআপ 119 ডিগ্রী পর্যন্ত ফিল্ড অফ ভিউ এবং 4 সেন্টিমিটার পর্যন্ত ম্যাক্রো শট নিতে সক্ষম।
  • ফোনটির ক্যামেরা OIS+EIS Dual Stablization টেকনিকে কাজ করে ফলে মুভিং কন্ডিশনেও এতে স্থির ফটো তোলা যায়।
  • এই ফোনে NFC, IR Blaster এবং Bluetooth 5.3 এর মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে।

পোকো এফ5 5জির স্পেসিফিকেশন

POCO F5 5G এর স্ক্রিন

  • 6.67″ AMOLED Display
  • 120Hz Refresh Rate

পোকো এফ5 5জিতে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির পাঞ্চ হোল স্ক্রিন যোগ করা হয়েছে। এই ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস, 1920 পিডব্লিউডি ডিমিং এবং 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO A98 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

POCO F5 5G এর প্রসেসর

  • Qualcomm Snapdragon 7+ Gen 2
  • LPDDR5 RAM + UFS 3.1 Memory

প্রসেসিঙের জন্য পোকো এফ5 5জিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.91 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটি 7GB পর্যন্ত Virtual RAM সাপোর্ট করে যা ফোনের ইন্টারনাল 12GB RAM এর সঙ্গে মিলে মোট 19GB RAM এর পারফরমেন্স দিতে সক্ষম।

POCO F5 5G এর ক্যামেরা

  • 64MP Rear Camera
  • 16MP Selfie Camera

ফটোগ্রাফির জন্য POCO F5 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 1/2.0″ সাইজের 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা

POCO F5 5G এর ব্যাটারি

  • 67W Fast Charging
  • 5,000mAh Battery

পাওয়ার ব্যাকআপের জন্য POCO F5 5G তে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে মাত্র 30 মিনিটের চার্জে 30 ঘন্টা কল করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here