এই সপ্তাহে OTT তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

OTT প্ল্যাটফর্মে ইউজাররা প্রতি সপ্তাহে নতুন ওয়েব সিরিজ এবং সিনেমাগুলি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সেইজন্য আমরা আপনাদের প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে তথ্য দিই। এই সপ্তাহটিও OTT দর্শকদের জন্যও চমৎকার হতে চলেছে। কারণ এই সপ্তাহে OTT প্ল্যাটফর্মে Adhura, IB71 এর মতো একাধিক সিনেমা এবং সিরিজ রিলিজ করতে চলেছে। এই শো এবং সিনেমাগুলি Disney Plus Hotstar, Netflix, Amazon Prime Video তে দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল boAt Airdopes Alpha বাডস্, দাম মাত্র 799 টাকা

এই সপ্তাহে রিলিজ হওয়া সিনেমা এবং ওয়েব সিরিজ

  • Adhura
  • Sweet Kaaram Coffee
  • Blind
  • IB 71
  • Good Night
  • Pyaar Ka Pehla Adhaya Shiv Shakti
  • Tarla

Adhura

Adhura হল একটি হিন্দি হরর শো। এই শোতে একটি জনপ্রিয় বোর্ডিং স্কুলের ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে। শোটির কাহিনি একটি ছাত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। এই শোতে হরর থ্রিলারের পাশাপাশি অভূতপূর্ব ভিজ্যুয়াল এবং অ্যাকশনের চমকও রয়েছে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – ইশওয়াক সিং, রসিকা দুগ্গাল, শ্রেনিক অরোরা, রাহুল দেব,জোয়া মোরানি
  • রিলিজ ডেট – 7 জুলাই

Sweet Kaaram Coffee

Sweet Kaaram Coffee সিরিজটির কাহিনি তিনজন শহুরে মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে যারা জীবনের সুখ সন্ধানে বেরিয়ে পড়ে এবং কারও হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব শর্তে বেঁচে থাকার লক্ষ্য রাখে। এটি একটি পারিবারিক সিরিজ। এই সিরিজটি তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – লক্ষ্মী, মধু, সন্থি বালাচন্দ্রন, বালা সুরেশ, কাভিন জয় বাবু, দেব, বংশী কৃষ্ণ
  • রিলিজ ডেট – 6 জুলাই

Blind

দীর্ঘ প্রতীক্ষিত Blind সিনেমাটি 2020 সালে স্কটল্যান্ডে শ্যুট করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে চার বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী সোনম কাপুরকে। সিনেমার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমার মূল বিষয় একটি দৃষ্টিহীন মেয়ের জীবনের কাহিনি। এই সিনেমাটি 2011 সালের একই নামের কোরিয়ান ক্রাইম থ্রিলারের রিমেক।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Jio Cinema
  • স্টার কাস্ট – সোনম কাপুর, পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে, শুভম সরফ
  • রিলিজ ডেট – 7 জুলাই

IB 71

এই সিনেমায় ইন্টেলিজেন্স ব্যুরো এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়াল। এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে ইন্টেলিজেন্স ব্যুরো কৌশলগতভাবে ভারতীয় আকাশসীমা অবরুদ্ধ করে সম্ভাব্য আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য প্রস্তুত করে। আপনি যদি বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা দেখতে চান তাহলে IB71 আপনার বেশ ভালো লাগবে।

  • IMDb রেটিং – 8.5
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – বিদ্যুৎ জাম্মওয়াল, নীহারিকা রাইজাদা, বিশাল জেঠওয়া, অনুপম খের
  • রিলিজ ডেট – 7 জুলাই

Good Night

2023 সালের মে মাসে সিনেমা হল রিলিজ হয়েছিল Good Night, এই সিনেমায় একজন মধ্যবিত্ত মানুষ মোহনের কাহিনি দেখানো হয়েছে যে নাক ডাকার সমস্যায় ভুগছে। এই সমস্যা উল্লেখযোগ্যভাবে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন প্রভাবিত করে। তার জীবনে হাজারো ত্রুটি থাকা সত্ত্বেও, সে এমন একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয় যে তার বর্তমান পরিস্থিতি জানার পরও তাকে মেনে নেয়।

  • IMDb রেটিং – 8.2
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – কে. মণিকন্দন, মিঠা রঘুনাথ, রাইচল রেবেকা ফিলিপ, বালাজি শক্তিভেল
  • রিলিজ ডেট – 3 জুলাই

Pyaar Ka Pehle Adhyaya Shiv Shakti

Pyaar Ka Pehle Adhyaya Shiv Shakti একটি রোমান্টিক ড্রামা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন বিজলানি এবং নিকি শর্মা। বারাণসীর পটভূমিতে তৈরি এই সিরিজটি আপনারা ZEE5-এ দেখতে পাবেন।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – ZEE 5
  • স্টার কাস্ট- অর্জুন বিজলানি, নিকি শর্মা
  • রিলিজ ডেট – 3রা জুলাই

Tarla

এই সিনেমাটি ভারতের বিখ্যাত হোম শেফ তরলা দালালের জীবন কাহিনির উপর ভিত্তি করে তৈরি। যেখানে তরলা দালালের ভূমিকায় অভিনয় করেছেন হুমা কুরেশি। এই সিনেমায় আপনারা তরলার জীবনের একটি আভাস পাবেন যিনি রান্নার ক্ষেত্রে বিভিন্ন কৃতিত্ব অর্জন করতে সফল হন।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – ZEE 5
  • স্টার কাস্ট- হুমা কুরেশি, শারিব হাশমি, বীনা নায়ার, ভারতী আচরেকার
  • রিলিজ ডেট – 7 জুলাই

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here