স্যামসাঙের গ্যালাক্সি এম সিরিজের ব্যাপারে একের পর এক রিপোর্ট বেরিয়েই চলেছে। এই সমস্ত রিপোর্ট ও লিকের বিরাম ঘটিয়ে স্যামসাং তাদের প্রথম নচ ডিজাইনওয়ালা স্মার্টফোন গ্যালাক্সি এম10 ও গ্যালাক্সি এম20 লঞ্চ করে দিয়েছে। এই নতুন ডিজাইনের দৌলতে কোম্পানি নতুন ও যুব প্রজন্মকে আকর্ষণ করতে চাইছে।
শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন
কোম্পানি প্রথমবার নচ ডিজাইনের সঙ্গে কোনো স্মার্টফোন পেশ করল। নচ ডিজাইনের সঙ্গে কম দাম ও সুন্দর স্পেসিফিকেশন এই ডিভাইসের প্লাস পয়েন্ট। গ্যালাক্সি এম সিরিজের এই স্মার্টফোন এখন আপাতত শুধুমাত্র ভারতেই লঞ্চ করা হয়েছে।
স্যামসাঙের এই দুটি ফোনই আগামী 5 ফেব্রুয়ারি থেকে আমাজন ইন্ডিয়া ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা শুরু হবে। কোম্পানি গ্যালাক্সি এম10 এর 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,990 টাকা রেখেছে। এর 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,990 টাকা রেখেছে।
লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি
স্যামসাং গ্যালাক্সি এম10
স্যামসাং গ্যালাক্সি এম10 এ 6.2 ইঞ্চির এইচডি+ (720 × 1,520 পিক্সেল) ডিসপ্লে আছে। এই ডিভাইসে মাল্টিটাস্কিঙের জন্য 14 এনএম অক্টাকোর এক্সনোস 7870 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2 জিবি ও 3 জিবি র্যামের সঙ্গে 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম10 অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 3,400 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি 7.7 এমএম মোটা ও এর ওজন 160 গ্ৰাম।
স্যামসাং গ্যালাক্সি এম20 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











