Highlights
- এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে।
- এই ফোনে 6GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে।
- এই ফোনে 33W SUPERVOOC রয়েছে।
OPPO আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন OPPO A58 4G লঞ্চ করেছে। এই Oppo মোবাইলটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB RAM এবং MediaTek Helio G85 প্রসেসরের সাপোর্ট রয়েছে। ভারতে Oppo A58 4G ফোনের লঞ্চ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায় নি। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: দেখে নিন ভারতে Samsung Galaxy Fold5 এবং Flip5 ফোনের দাম এবং অফার ডিটেইলস
OPPO A58 4G ফোনের স্পেসিফিকেশন
- 6.72″ FHD+ স্ক্রিন
- 50MP রেয়ার ক্যামেরা
- 12GB RAM (6GB+6GB)
- MediaTek Helio G85
- 33W ফাস্ট চার্জিং
- 5,000mAh ব্যাটারি
ডিসপ্লে: Oppo A58 4G ফোনটিতে 2400×1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 180Hz টাচ স্যাম্পলিং রেট,550নিটস ব্রাইটনেস এবং 391ppi এর মত ফিচার সাপোর্ট করে।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল মনো লেন্স রয়েছে। Oppo A58 4G ফোনটি 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট করে।
প্রসেসর: OPPO A58 4G ফোনটি Android 13 বেসড ColorOS 13.1 এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.0GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G52 GPU রয়েছে।
RAM+মেমরি: Oppo তাদের এই ফোনে 6 GB RAM মেমরি সাপোর্ট দিয়েছে। এই ফোনটিতে 6GB ভার্চুয়াল র্যাম টেকনোলজিও রয়েছে, যা ফিজিক্যাল 6GB র্যামের সঙ্গে যুক্ত হয়ে এই ফোনে মোট 12GB র্যামের পাওয়ার প্রদান করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Oppo মোবাইলে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
অন্যান্য ফিচার: Oppo A58 4G ফোনে ডুয়াল সিমের পাশাপাশি Wi-Fi 5, Bluetooth 5.3, USB Type-C, 3.5mm জ্যাক, NFC এবং IPX4 রেটিং-এর মতো ফিচার রয়েছে।
OPPO A58 4G ফোনের দাম
ইন্দোনেশিয়ায় Oppo A58 4G ফোনটি শুধুমাত্র একটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম IDR 2,500,000 যা ভারতের মূল্য অনুযায়ী প্রায় 13,500 টাকা দামের কাছাকাছি। কোম্পানি এই ফোনটি Shining Black এবং Luminous Green কালার অপশনে মার্কেটে লঞ্চ করেছে। আরও পড়ুন: OnePlus OPEN নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Samsung Fold লঞ্চের পরেই টুইট করেছে কোম্পানি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











