টিডিআরএ ওয়েবসাইটে দেখা গেল Oppo A18 এবং Oppo A38, বাজেট ক্যাটাগরিতে হতে পারে লঞ্চ

Highlights

  • 4G সাপোর্ট সহ লঞ্চ হতে পারে Oppo A18 এবং Oppo A38।
  • এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই দুটি ফোনেই 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

আগামী কিছু দিনের মধ্যে ওপ্পো তাদের ‘এ’ সিরিজের পরিধি আরও বাড়াতে পারে। এর আগেও এই সিরিজে অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই এই সিরিজে Oppo A18 এবং Oppo A38 স্মার্টফোন পেশ করা হতে পারে। সার্টিফিকেশন সাইট TDRA এ এই ফোনদুটি স্পট করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক লিস্টিং থেকে এই ফোনদুটি সম্পর্কে কি জানা গেছে এবং ফোনদুটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: বিআইএস সাইটে তালিকাভুক্ত নতুন দুটি Jio-এর ফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Oppo A18 এবং Oppo A38 এর TDRA লিস্টিং

  • সার্টিফিকেশন সাইটে এই ফোনদুটি যথাক্রমে CPH2591 এবং CPH2579 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • এখনও পর্যন্ত স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে ফোনদুটি 4G কানেক্টিভিটি সহ পেশ করা হতে পারে।
  • লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনদুটি শীঘ্রই বাজারে পেশ করা হবে।
  • এই দুটি ফোনই অত্যন্ত কম দামে লঞ্চ করা হতে পারে।
  • বর্তমানে এই দুটি আপকামিং ফোন সম্পর্কে আরও তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Oppo A18 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই আপকামিং ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এছাড়া ফোনের মেমরি বাড়ানোর জন্য এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লটও দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকতে পারে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: এই ফোনে 5000 এমএএইচ ব্যাটারি যোগ করা হতে পারে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

Oppo A38 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনটি বাজেট রেঞ্জে 6.56 ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এতে স্ন্যাপড্রাগন সিরিজের প্রসেসর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: ফোনটির বেস মডেলে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি কেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
  • OS: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here