Highlights
- রাশিয়াতে লঞ্চ হল Vivo T2 4G।
- ভারতে 4G এর বদলে সেল করা হয় Vivo T2 5G মডেল।
- এই নতুন ফোনে 64MP Rear এবং 32MP Selfie ক্যামেরা রয়েছে।
ভিভো এই বছর ভারতের বাজারে তাদের ‘টি’ সিরিজের অধীনে Qualcomm Snapdragon 695 চিপসেটযুক্ত Vivo T2 5G ফোন লঞ্চ করেছিল। বর্তমানে এই ফোনটি ₹17,999 প্রাথমিক দামে সেল করা হয়। এবার কোম্পানি এই ফোনটির 4G মডেল গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই লেটেস্ট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: বাজারে এসেছে OPPO A2m স্মার্টফোন, সস্তায় পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন
Vivo T2 এর দাম
রাশিয়াতে Vivo T2 4G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 2566GB ইন্টারনাল স্টোরেজ সহ 27,999₽ দামে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারতীয় দরে এই দাম প্রায় 24,999 টাকার কাছাকাছি। এই ফোনটি Black, Green এবং Blue কালারে সেল করা হবে।
Vivo T2 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.62 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- প্রসেসর: প্রসসেসিঙ্গের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: রাশিয়াতে এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,600 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- ওএস: Vivo T2 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস 13 এ কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









