ভারতে অন্য নামে লঞ্চ হবে Redmi Note 13R Pro, জেনে নিন বিস্তারিত

গত পরশু চীনে 108MP Camera এবং 12GB RAM সহ Xiaomi Redmi Note 13R Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতেও লঞ্চ করা হতে পারে, তবে দেশের বাজারে ফোনটি অন্য নামে পেশ করা হতে পারে। টেক মার্কেটে কথা শুরু হয়েছে চীনে লঞ্চ করা Redmi Note 13R Pro ফোনটি POCO X6 Neo নামে পেশ করা হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A55, 3C সাইটে দেখা গেল এই ফোন

ভারতে লঞ্চ হবে Redmi Note 13R Pro

ভারতে Redmi Note 13R Pro ফোনটি POCO X6 Neo নামে লঞ্চ করা হতে পারে। আপাতত ‘Redmi Note 13 সিরিজ’ ভারতে লঞ্চ করা হয়নি। ইন্ডিয়ান শাওমি ফ্যানরা অধীর আগ্রহে এই সিরিজের জন্য অপেক্ষা করছে। চীনে এই সিরিজের অধীনে Redmi Note 13 5G, Note 13 Pro, Note 13 Pro+ এবং Note 13R Pro নামের চারটি ফোন পেশ করা হয়েছে। ভারতের মার্কেটে এই সিরিজ লঞ্চ সম্পর্কে কোম্পানি কি পরিকল্পনা করছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই রেডমি সিরিজের ফোন ভারতে POCO ব্র্যান্ডের অধীনেই পেশ কা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

POCO X6 Neo ভারতীয় সার্টিফিকেশন

ভারতের সার্টিফিকেশন সাইট BIS এ POCO X6 Neo ফোনটি লিস্টেড করা হয়েছে। জানিয়ে রাখি ভারতে লঞ্চের আগে যে কোনো ফোনকে বিআইএস থেকে অনুমোদন নেওয়া আবশ্যক। POCO X6 Neo ফোনটি 2312FRAFDI মডেল নাম্বার সহ এই সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে, যার ফলে নিশ্চিত হওয়া যায় যে এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। উল্লেখ্য চীনে লঞ্চ করা Redmi Note 13R Pro ফনিত মডেল নাম্বার 2311FRAFDC ছিল। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন, লিক হল ডিটেইলস

Redmi Note 13R Pro এর স্পেসিফিকেশন

  • 6.67″ OLED 120Hz Screen
  • MediaTek Dimensity 6080
  • 12GB RAM + 256GB Storage
  • 108MP Rear Camera
  • 16MP Front Camera
  • 33W 5,000mAh Battery

ডিসপ্লে: Redmi Note 13R Pro ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 2160 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1920 পিডব্লিউএম ডিমিং এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Redmi Note 13R Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 storage ফিচার রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 3x জুমের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13R Pro ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3.5mm জ্যাক, IR blaster, ইউএসবি টাইপ সি পোর্ট, Wi-Fi 5 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here