কোম্পানি শেয়ার করল Realme GT 6 ফোনের টিজার, লিক হল রিটেইল বক্সের ইমেজ, দেখে নিন ফিচার

রিয়েলমি সম্প্রতি ভারতে তাদের Realme GT 6T স্মার্টফোন লঞ্চ করেছে। তবে Realme GT Neo 6 স্মার্টফোন চীনে পেশ করা হয়েছে। কোম্পানি গ্লোবাল বাজারে তাদের Realme GT 6 স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির গ্লোবাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই সম্পর্কে জানা গেছে। তবে এখনও পর্যন্তও অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, কিন্তু আগামী মাসে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এই ফোনের রিটেইল বক্স লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Realme GT 6 এর টিজার

  • Realme এর গ্লোবাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে Realme GT 6 স্মার্টফোনের লঞ্চ টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আগামী মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • কোম্পানি টিজার পোস্টের মাধ্যমে Realme GT 6 স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন এবং নাম শেয়ার করেছে।
  • এই ফোনে 47mm ফোকাল লেন্থ, f/2.0 অ্যাপচার, 1/100s শাটার স্পীড এবং ISO 320 সহ পেশ করা হবে।

Realme GT 6 এর রিটেইল বক্সের ছবি (লিক)

  • স্মার্টপ্রিক্স টিপস্টার অনলিক্স-এর মাধ্যমে Realme GT 6 ফোনের রিটেইল বক্সের ছবি লঞ্চের আগেই শেয়ার করেছে।
  • বক্সের ওপর ইয়েলো শেডে ফোনের নাম দেখা গেছে। তবে স্মার্টফোনটি “নেক্সট এআই” ট্যাগলাইন সহ দেখান হয়েছে। এই ফোনটি এআই ফিচার সহ রিয়েলমির প্রথম ফোন হতে পারে।
  • বক্সের পিছনের দিকে এআই ফিচার দেখা গেছে, এতে এআই নাইট ভিজন, এআই স্মার্ট লুপ, এআই স্মার্ট রিমুবাল এবং এআই স্মার্ট সার্চ রয়েছে।
  • এআই নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে ইউজাররা রাতেও পরিষ্কার ছবি তুলতে পারবেন। একইভাবে এআই স্মার্ট রিমুভালের সাহায্যে ছবি থেকে কিছু রিমুভ করা যাবে।
  • এআই স্মার্ট সার্চ Google-এর সর্কল টু সার্চ ফিচারের সমান বলে আশা করা হচ্ছে।
  • রিপোর্ট অনুযায়ী আগামী জুন মাসে Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।
  • এই Realme GT 6 স্মার্টফোনে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here