শীঘ্রই লঞ্চ হতে পারে OnePlus Nord CE 4 Lite, লিস্টেড হল এনবিটিসি সাইটে

ওয়ানপ্লাস বর্তমানে তাদের Nord C4 স্মার্টফোনের লাইট ভার্সনের ওপর কাজ করছে। এই ফোনটি গ্লোবাল এবং ভারতীয় বাজারে OnePlus Nord CE 4 Lite নামে লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনটি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। জানিয়ে রাখি এর আগে BIS এবং অন্যান্য ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল। তাই এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।

OnePlus Nord CE 4 Lite এর এনবিটিসি লিস্টিং

  • NBTC সাইটে ওয়ানপ্লাসের আপকামিং ফোনটি CPH2621 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • নীচে দেওয়া লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনটি Nord CE 4 Lite 5G নামে পেশ করা হবে বলে জানানো হয়েছে। এতে ব্র্যান্ডের নাম ভুল লেখা হয়েছে।
  • এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং মডেল নাম্বার ছাড়া আর কোন তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু এর ফলে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

OnePlus Nord CE 4 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord CE 4 Lite 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেলের অন্যান্য লেন্স দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ওএস: এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে। কোম্পানি এই ফোনে দুটি ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here