এয়ারটেল ভারতে 9 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই বিশেষ প্ল্যানটির মাধ্যমে ইউজারদের শুধুমাত্র আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে না। এই রিচার্জ প্ল্যানটি এয়ারটেল ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা সহজেই পেয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এয়ারটেল-এর মাত্র 9 টাকার আনলিমিটেড প্রিপেইড প্ল্যান সম্পর্কে।
লঞ্চ হল এয়ারটেল-এর আনলিমিটেড ডেটা প্ল্যান
- মাত্র 9 টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
- তবে, এই প্ল্যানটি মাত্র 1 ঘণ্টার জন্য ভ্যালিডিটি থাকবে।
- ফলে ইউজারার কোনো বাধা ছাড়াই 60 মিনিট পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবে।
- জানিয়ে রাখি এই প্ল্যানে 10GB এর FUP (ফেয়ার ইউসেজ পলিসি) রয়েছে, এর পর ইন্টারনেটের স্পীড কমে 64kbps হয়ে যাবে।
নোট: এই প্ল্যানটি বিশেষ করে সেই সময়ের জন্য যখন ইউজারদের জরুরি কিছু ডাউনলোড করতে হবে এবং তাদের প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেছে।
তবে এখন ইউজারদের 10GB থেকে বেশি ডেটা পাওয়ার জন্য 129 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে এবং এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটিও উপস্থিত প্ল্যানের মতোই। যদিও 9 টাকার প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 ঘণ্টার জন্যই থাকবে।
এছাড়াও জানিয়ে রাখি সম্প্রতি ভারতে এয়ারটেল তাদের 395 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। প্রথমে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 56 দিন ছিল, বর্তমানে বাড়িয়ে তা 70 দিন করা হয়েছে।
তবে এই প্ল্যানের অন্যান্য সুবিধার কোনো পরিবর্তন হয়নি। এই প্ল্যানে 6GB ডেটা, 600 SMS এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাচ্ছে। অন্যদিকে জিও একই প্ল্যান পেশ করেছে যার ভ্যালিডিটি 84 দিন পর্যন্ত থাকবে। এই রিচার্জ প্ল্যানটি এয়ারটেলের প্ল্যানের থেকে দুই সপ্তাহ বেশি ভ্যালিডিটি থাকবে।










