Jio-এর পর Airtel ও বাড়াল রিচার্জ প্ল্যানের দাম, জেনে নিন নতুন ট্যারিফ প্ল্যান

জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এর মাধ্যমে তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে, এবং একই সঙ্গে 24 ঘন্টার মধ্যেই ভারতী এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সম্পর্কে জানিয়েছে। আগামী 3 জুলাই থেকে ইউজারদের জন্য জিওএর মতো এয়ারটেলও তাদের ট্যারিফ প্ল্যান পেশ করবে। এয়ারটেলের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম আগের থেকে 10-20 শতাংশ বাড়তে চলেছে। তবে প্ল্যানের বেনিফিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে।

Airtel এর প্রিপেইড প্ল্যানের নতুন এবং পুরনো দাম

বর্তমান প্ল্যানের দাম (টাকা)বেনিফিট (আনলিমিটেড ভয়েস এবং এসএমএস প্ল্যান)ভ্যালিডিটি (দিন)নতুন প্ল্যানের দাম (টাকা)
1792 GB28199
4656 GB84509
179924 GB3651999
2651 GB/day28299
2991.5 GB/day28349
3592.5 GB/day28409
3993 GB/day28449
4791.5 GB/day56579
5492 GB/day56649
7191.5 GB/day84859
8392 GB/day84979
29992 GB/day3653599
191 GB122
292 GB133
654 GBbase plan77

Airtel এর পোস্টপেইড প্ল্যানের নতুন এবং পুরনো দাম

প্ল্যানের বর্তমান  দাম (টাকা)বেনিফিট (আনলিমিটেড ভয়েস এবং এসএমএস প্ল্যান)ভ্যালিডিটি (দিন)প্ল্যানের নতুন দাম (টাকা)
3991 কানেকশন; রোল-ওভার সহ 40GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, Xstream প্রিমিয়াম সাবস্ক্রিপশনbill cycle449
4991 কানেকশন; রোল-ওভার সহ 75GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, Xstream প্রিমিয়াম সাবস্ক্রিপশন, 12 মাসের ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন, 6 মাসের আমাজন প্রাইম সাবস্ক্রিপশনbill cycle549
5992 কানেকশন; রোল-ওভার সহ 105GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, Xstream প্রিমিয়াম সাবস্ক্রিপশন, 12 মাসের ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন, 6 মাসের আমাজন প্রাইম সাবস্ক্রিপশন, Wynk প্রিমিয়ামbill cycle699
9994 কানেকশন; রোল-ওভার সহ 190GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS/দিন, Xstream প্রিমিয়াম সাবস্ক্রিপশন, 12 মাসের ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন, 6 মাসের আমাজন প্রাইম সাবস্ক্রিপশন, Wynk প্রিমিয়ামbill cycle1199

 

Jio-Airtel এর পর এবার Vi ও কি বাড়াতে পারে রিচার্জ প্ল্যানের দাম?

টেলিকম সেক্টর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জিও এবং এয়ারটেলের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা পর এবার ভোডাফোন-আইডিয়া (Vi) ও টেলিকম ট্যারিফের দাম বাড়াতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই প্ল্যানের দাম বাড়ানো নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

প্ল্যানের দাম 25 শতাংশ বাড়ালো জিও

জানিয়ে রাখি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই রিলায়ান্স জিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছিল। জিও এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের রিচার্জ প্ল্যান 15 থেকে 25 শতাংশ পর্যন্ত দাম বাড়বে। আগামী 3 জুলাই রিলায়ান্স জিও তাদের নতুন রিচার্জ প্ল্যান পেশ করতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here