লো বাজেট স্মার্টফোন লঞ্চ করার জন্য জনপ্রিয় কোম্পানি ইনফিনিক্স আজ ভারতের মার্কেটে Infinix Smart 5A নামের তাদের নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা Infinix Smart 5 এর স্ট্রিপড ডাউন ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ করা হয়েছে। এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে পেশ করা Infinix Smart 5A ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুন্দর ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি মার্কেটে উপস্থিত Redmi 9 Power, POCO C3 এবং Micromax In 1B এর মতো ফোনগুলিকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।
Infinix Smart 5A এর ডিজাইন
কোম্পানির পেশ করা নতুন Infinix Smart 5A ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর ‘ভি’ শেপের নচ রয়েছে এই নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। Infinix Smart 5A ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইটসহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থিত। ব্যাক প্যানেলে মাঝ বরাবর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
Infinix Smart 5A এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Infinix Smart 5A ফোনটিতে 6.52 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। এই ফোনে প্রসেসিঙের জন্য 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ20 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়াও এতে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। উল্লেখ্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Infinix Smart 5A তে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ডুয়েল এআই এবং ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ট্রিপল এলইডি ফ্ল্যাশ, পিকচার মোড, অটো সীন ডিটেকশন, কাস্টম বোকে এবং AI 3D Beauty এর মতো ফিচার দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টভিটির জন্য Infinix Smart 5A তে 4G VoLTE, WiFi 802.11 A/V/G/N, GPS এবং GPRS এর মতো ফিচার রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত XOS 7.6 এ কাজ করে।
Infinix Smart 5A এর দাম
মার্কেটে Infinix Smart 5A ফোনটি 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কিন্তু লঞ্চ অফার হিসেবে সেলের প্রথম দিনই ফোনটি কিনলে ফোনটি 500 টাকা ছাড় দিয়ে 6,499 টাকা দামে সেল করা হবে। আগামী 9 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Infinix Smart 5A ফোনটি Black, Swan এবং Ocean কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











