Redmi Note 13 Pro ফোনে পাওয়া যাচ্ছে 3000 টাকার ছাড়, জেনে নিন কারা পাবেন

2024 এর প্রথমেরদিকেই Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি তাদের ‘নোট 13’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই তিনটি ফোননের বাজেটে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই তিনটি ফোনের মধ্যেই একটি Redmi Note 13 Pro স্মার্টফোনটি বর্তমানে 3 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। কম দামে এই ফোনটি কিভাবে কিনবেন সেই বিষয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 13 Pro এর ডিসকাউন্ট

Redmi Note 13 Pro স্মার্টফোনে ব্যাঙ্ক অফার হিসেবে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে কিছু বাঁচাই করা ব্যাঙ্কের মাধ্যমে ইউজারা এই স্মার্টফোনটি কম দামে কিনতে পারবে। এই ব্যাঙ্কগুলির নাম নীচে দেওয়া হল

  • SBI Bank
  • HDFC Bank
  • Axis Bank
  • Kotak Bank
  • ICICI Bank

রেডমি ফোনে ডিসকাউন্ট

  • স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
  • এচডিএফসি ব্যাঙ্কের ডেবিড কার্ড এবং ক্রেডিট কার্ডের সাহায্যে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • আইসিআইসিআই ব্যাঙ্কের সমস্ত ইউজাররা তাদের ডেবিড কার্ড এবং ক্রেডিট কার্ডের সাহায্যে 3,000 টাকার ডিসকাউন্ট পাবে।
  • এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিনলে কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।
  • কোটাক ক্রেডিট কার্ড ব্যাবহার করলে এই ফোনের ওপর 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

নোট – কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমেই শুধুমাত্র Axis এবং Kotak ব্যাঙ্কের ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। মি ডট কমের পাশাপাশি শপিং সাইট আমাজনেও অন্যান্য ব্যাঙ্ক অফার প্রযোজ্য। জানিয়ে রাখি কোম্পানি যে কোনো সময়ে এই স্কিম বন্ধ করে ডিসকাউন্ট অফারের পরিবর্তন আনতে পারে।

Redmi Note 13 Pro এর দাম

Redmi Note 13 Pro 5Gসেলিং প্রাইসডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
8GB RAM + 128GB Memory₹24,999₹3000₹21,999
8GB RAM + 256GB Memory₹26,999₹3000₹23,999
12GB RAM + 256GB Memory₹28,999₹3000₹25,999

 

Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। এই ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ এবং আরও একটি ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। 3,000 টাকার ডিসকাউন্ট সহ যথাক্রমে, 21,999 টাকা এবং 23,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ 25,000 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনের Arctic White, Coral Purple, Midnight Black এবং Scarlet Red কালার অপশন রয়েছে।

Redmi Note 13 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 13 Pro ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Redmi Note 13 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মিইউআই 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.65 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য Redmi Note 13 Pro 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এফ/2.5 অ্যাপার্চার যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here