ভারতে লঞ্চ হল লো বাজেট Tecno Spark 20 Pro 5G স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনের দাম

টেকনো ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের নতুন Tecno Spark 20 Pro ফোনটি 5G এর চ্যাম্পিয়ন বলে পেশ করেছে। মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM, 108 মেগাপিক্সেল রেয়ার ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, ডায়মেনসিটি 6080 প্রসেসরের মতো বিভিন্ন শক্তিশালী ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের দাম রাখা হয়েছে সাধারণ মানুষের বাজেটের মধ্যেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark 20 Pro 5G ফোনের দাম এবং সেল

  • Tecno Spark 20 Pro 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • এই ফোনের বেস মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই মডেলের দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • অফারে এই ফোনের বেস মডেল 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 11 জুলাই থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

Tecno Spark 20 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Spark 20 Pro 5G ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Tecno Spark 20 Pro 5G ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে 8GB RAM বাড়ানো যায়। এছাড়া ফোনটির মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল আলট্রা সেন্সিং প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20 Pro 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দারুণ কানেক্টিভিটির জন্য 10 5G ব্যান্ড যোগ করা হয়েছে।

ওএস: Tecno Spark 20 Pro 5G ফোনটি Android 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here