আমাজন প্রাইম ডে সেল (Amazon Prime Day 2024 sale) লাইভ হয়ে গেছে এবং এই সেল আগামীকাল অর্থাৎ 21 জুলাই, 2024 পর্যন্ত চলবে। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। যারা একটি নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই সেলে আমাজন ICICI কার্ড ও SBI কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই পোস্টে বিভিন্ন ক্যাটাগরির কিছু সেরা অফার সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Apple iPhone 13
সেলে Apple iPhone 13 ফোনের দামে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এতে ভাইব্রেন্ট কালার ও শার্প ডিটেইলস সহ 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে স্মার্ট HDR 4, নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার রয়েছে। একইভাবে হাই কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার সহ 12MP ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। A15 Bionic প্রসেসর সহ এই ফোনটি স্মুথ মাল্টি টাস্কিং এবং হেভি প্রসেসিং করতে সক্ষম।
- সেলিং প্রাইস: 52,890 টাকা
- ডিল প্রাইস: 47,799 টাকা (এফেক্টিভ প্রাইস)
iQOO Neo9 Pro 5G
শক্তিশালী হার্ডওয়্যার সহ iQOO Neo9 Pro 5G ফোনটি গেমিঙের জন্য একটি অসাধারণ ডিভাইস। এই ফোনে 144Hz রিফ্রেশরেট, 3,000nits ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং ও SGS আই কেয়ার সহ 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এই ফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 11 মিনিটেরও কম সময়ের মধ্যে 50% চার্জ হয়ে যায়। এই ফোনে 50MP Sony IMX920 OIS নাইট ভিশন ক্যামেরা রয়েছে, যা রাতে 4K এবং দিনের আলোয় 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
- সেলিং প্রাইস: 38,999 টাকা
- ডিল প্রাইস: 29,999 টাকা (এফেক্টিভ প্রাইস)
Samsung Galaxy S21 FE 5G
Samsung Galaxy S21 FE 5G ফোনটিও এই সেলে আকর্ষণীয় দামে কেনা যাবে। এতে 120Hz রিফ্রেশরেট সহ 6.4-ইঞ্চির FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে এআই সিঙ্গেল টেক, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং 30X স্পেস জুম সহ প্রো-গ্রেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে ডুয়েল পিক্সেল AF সহ 12MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার সহ 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ ডিএক্স কানেক্টিভিটি, স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস ফিচার রয়েছে।
- সেলিং প্রাইস: 37,999 টাকা
- ডিল প্রাইস: 26,999 টাকা (এফেক্টিভ প্রাইস)
Samsung Galaxy A34 5G
Samsung Galaxy A34 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ফটোগ্রাফির জন্য 48MP(OIS)+8MP+5MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে নাইট মোড, এআই রিমাস্টার, অবজেক্ট ইরেজার প্রভৃতি ফিচার যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 22,999 টাকা
- ডিল প্রাইস:19,999 টাকা (এফেক্টিভ প্রাইস)
Samsung 8 kg 5 star Fully-Automatic Front Load Washing Machine
এটি অটোমেটিক ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। এই 8 কিলগ্রাম ক্ষমতাসম্পন্ন এই মেশিন একটি বড় পরিবারের জন্য আদর্শ অপশন। দ্রুত কাপড় ধোয়া ও শোকানোর জন্য এতে 1,400 RPM মোটর এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিজিটাল ইনভার্টার টেকনোলজি যোগ করা হয়েছে। এই মেশিনে কুইক ওয়াশ, ড্রাম ক্লিন, বেবি কেয়ার সহ মোট 21 ওয়াশ প্রোগ্রাম রয়েছে। এই ওয়াশিং মেশিনে হাইজিন স্টিম, ইন্টেন্সিভ ওয়াশ এবং গরম ও ঠাণ্ডা ধোয়ার জন্য একটি ইন বিল্ট হিটার রয়েছে। এছাড়াও এতে এআই কন্ট্রোল, ওয়াইফাই কানেক্টিভিটি, স্মার্টথিংস অ্যাপ সাপোর্ট এবং চাইল্ড লক ফিচার যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 41,790 টাকা
- ডিল প্রাইস: 31,740 টাকা (এফেক্টিভ প্রাইস)
LG 655 L Frost-Free Smart Inverter Double Door Side-By-Side Refrigerator
এই 655-লিটার সাইড বাই সাইড ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর 5 বা আরও বেশি সদস্য সহ পরিবারের জন্য আদর্শ অপশন। এতে বরফ জমা আটকানোর জন্য অটো-ডিফ্রস্ট ফাংশন রয়েছে। এতে 239-লিটার ফ্রিজার এবং 416-লিটার ফ্রেশ ফুড ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এই ফ্রিজের ইনভার্টার কম্প্রেসার সমান কুলিং, এনার্জি এফিসিয়েন্ট, কম আওয়াজ ও স্টেবিলিটি পাওয়া যায়। এতে স্টোরেজ কমপার্টমেন্ট ও ফ্রিজার উভয় সেকশনে 4 টেমপার্ড গ্লাস রয়েছে। এছাড়াও এতে মাল্টি এয়ার ফ্লো, মাল্টি ডিজিটাল সেন্সর, এক্সপ্রেস ফ্রিজিং, স্মার্ট ডায়েগনসিস এবং ওয়াইফাই কানেক্টিভিটি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 69,990 টাকা
- ডিল প্রাইস: 62,740 টাকা (এফেক্টিভ প্রাইস)
HP Pavilion 16
HP Pavilion 16 বাজারে উপস্থিত সবচেয়ে হালকা ল্যাপটপগুলির মধ্যে অন্যতম। এতে স্মুথ পারফরমেন্সের জন্য 12-কোর ইন্টেল কোর আলট্রা 5 125U প্রসেসর রয়েছে। এই ল্যাপটপে 16:10 আসপেক্ট রেশিওযুক্ত 16 ইঞ্চির WUXGA IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটির জন্য এতে ম্যানুয়াল ক্যামেরা শাটার, ফেস রিকগনেশন এবং বিল্ট ইন মাইক মিউট কী রয়েছে। এই ল্যাপটপে 16GB LPDDR5 RAM এবং 512GB PCIe Gen4 NVMe SSD যোগ করা হয়েছে। এই ডিভাইসে 1080p ওয়েবক্যাম রয়েছে।
- সেলিং প্রাইস: 80,999 টাকা
- ডিল প্রাইস: 66,490 টাকা (এফেক্টিভ প্রাইস)
Samsung Galaxy Tab S9 FE
এই সেলে Samsung Galaxy Tab S9 FE ট্যাবলেট সস্তায় পাওয়া যাবে। এতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 10.9-ইঞ্চির WQXGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে দারুণ ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যায়। প্রসেসিঙের জন্য এই ট্যাবে Exynos 1380 চিপসেট, ফটোগ্রাফির জন্য 8MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে AKG ডুয়েল স্পিকার রয়েছে। এই ট্যাবে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি এস পেন সাপোর্ট করে।
- সেলিং প্রাইস: 36,999 টাকা
- ডিল প্রাইস: 23,749 টাকা (এফেক্টিভ প্রাইস)
boAt Newly Launched Nirvana Space TWS in Ear Earbuds
boAt এর এই নতুন TWS এ 360-ডিগ্রী স্পটিয়াল অডিও পাওয়া যায়। সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে 32dB অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন রয়েছে। 10mm ডায়মন্ড লাইক কার্বন ড্রাইভারের মাধ্যমে দারুণ সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যায়। boAt এর এই TWS ইয়ারবাডে সহজ পেয়ারিং সুবিধা পাওয়া যায়। এতে মোট 100 ঘন্টা প্লেব্যাক টাইম উপভোগ করা যায়।
- সেলিং প্রাইস: 2,499 টাকা
- ডিল প্রাইস: 1,998 টাকা (এফেক্টিভ প্রাইস)
Huami Amazfit AMOLED 1.6-inch Display Bluetooth Smart Watch
রাউন্ড কর্নার সহ Amazfit GTS স্মার্ট ওয়াচে দারুণ লুক রয়েছে। ভাইব্রেন্ট ভিজুয়ালের জন্য এতে 1.6-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 14 দিন ব্যাটারি লাইফ পাওয়া যায়। এই ওয়াচে 5ATM ওয়াটার রেজিস্টেন্স রয়েছে। এতে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে এবং ওয়াচ আনলক না করেই নোটিফিকেশন দেখা যায়। এতে 12 স্পোর্টস মোড, স্টেপ ট্র্যাকার, হার্ট রেট মনিটরের মতো বিভিন্ন হেল্থ ট্র্যাকিং ফিচার আছে।
- সেলিং প্রাইস: 5,394 টাকা
- ডিল প্রাইস: 4,499 টাকা (এফেক্টিভ প্রাইস)



















