আগামী 30 জুলাই ভারতে realme 13 Pro 5G এবং realme 13 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনগুলি লঞ্চের আগে realme 12 Pro 5G স্মার্টফোন 4,500 টাকা কম দামে সেল করা হচ্ছে। বিশেষ করে এতো কম দামে ফোনটি কেনার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড বা কুপন কার্ডের প্রয়োজন হবে না। নীচে সস্তা রিয়েলমি ফোন সম্পর্কে বিস্তারিত জানানো হল।
realme 12 Pro 5G এর প্রাইস ড্রপ
| Realme 12 Pro 5G | লঞ্চ প্রাইস | প্রাইস ড্রপ | সেলিং প্রাইস |
| 8GB RAM + 128GB Memory | ₹25,999 | ₹4009 | ₹21,990 |
| 8GB RAM + 256GB Memory | ₹26,999 | ₹4505 | ₹22,494 |
শপিং সাইট আমাজনে realme 12 Pro 5G স্মার্টফোনটি কম দামে সেল করা হচ্ছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের লঞ্চের দাম 25,999 টাকা ছিল, বর্তমানে 21,990 টাকা দামে সেল করা হচ্ছে। আবার 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা দামে লঞ্চ হয়েছিল, বর্তমানে 22,494 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনের দুটি মডেলর দাম 4 হাজার টাকার থেকেও কম হয়ে গেছে।
জানিয়ে রাখি কোনো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা কাশব্যাক অফার না, বরং প্রাইস ড্রপ। এই অফার কোনো কার্ড বা কুপন ছাড়াও পাওয়া যাবে। শপিং সাইট আমাজন থেকে কেনা জন্য এখানে ক্লিক করুন। কোম্পানির ওয়েবসাইট থেকে কেনার জন্য এখানে ক্লিক করুন।
realme 12 Pro 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: realme 12 Pro 5G স্মার্টফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির ফুলএচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কার্ভ ওএলইডি স্ক্রিন এবং 120হার্টস রিফ্রেশ রেট সহ 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950নিটস ব্রাইটনেস এবং 2160হার্টস PWM ডিমিং এর মতো ফিচার রয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
- প্রসেসর: Realme 12 Pro 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ওয়ানইউআই 5.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফ্রেব্রিকেশনে তৈরি 2.2 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিইউ রয়েছে।
- স্টোরেজ: রিয়েলমি 12 প্রো 5জি ফোনে 8GB র্যাম সাপোর্ট করে। এই ফোনে 8GB ভার্চুয়াল র্যাম এবং ফিজিক্যাল র্যামের সহযোগিতায় 16GB র্যামের ক্ষমতা দেওয়া হয়েছে। এই ফোনে 128GB এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে।
- ক্যামেরা: রিয়েলমি 12 প্রো 5জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স882 মেইন সেন্সর সহ 32 মেগাপিক্সেল আইএমএক্স709 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের দেওয়া হয়েছে। সেলফি তোলার এবং রিলস বানানোর জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই রিয়েলমি 12 প্রো 5জি ফোনে 67ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি সাপোর্ট করে।
- অন্যান্য: রিয়েলমি 12 প্রো 5জি ফোনে হাই রেস ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়াল সিম 5জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং 9 5G Bands রয়েছে।









