চীনের টেলিকম সাইটে লিস্টেড হল OPPO A3x 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আগামী কিছু দিনের মধ্যেই ওপ্পো তাদের A3-সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে OPPO A3x 5G স্মার্টফোন চীনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর মধ্যেই ফোনটি চীনের টেলিকম সাইটে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনের ছবি এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO A3x 5G এর ডিজাইন (চীন টেলিকম লিস্টিং)

  • চীনের টেলিকম সাইটে আপকামিং স্মার্টফোনটি PKD130 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম OPPO A3x 5G হবে বলে জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী OPPO A3x 5G স্মার্টফোনের ব্যাক প্যানেল প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। ব্যাক প্ল্যানেলে ওভাল শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে ডুয়াল ক্যামেরা এবং রিং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
  • এই আপকামিং ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ডিজাইন সহ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
  • চীনে এই নতুন ফোনটি স্টারলাইট হোয়াইট, ডার্ক নাইট পার্পল এবং ক্লাউড ফেদার পিঙ্ক এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • OPPO A3x 5G স্মার্টফোনের 165.79 x 76.14 x 7.68 মিমি এবং ওজন 185.7 গ্রাম হবে বলে জানানো হয়েছে।

OPPO A3x 5G এর স্পেসিফিকেশন (চীন টেলিকম লিস্টিং)

  • ডিসপ্লে: চীন টেলিকম লিস্টিং অনুযায়ী OPPO A3x 5G স্মার্টফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। এতে 4GB RAM +128, 6GB +128GB এবং 8GB +256GB স্টোরেজ অপশন রয়েছে।
  • ক্যামেরা: OPPO A3x 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 32 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ম্যাক্রো ডেপ্থ লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই আপকামিং ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, লাইট সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, অল্টিটিউড সেন্সর, ডিস্টেন্স সেন্সর এবং ডাইরেকশন সেন্সর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here